Sunday, March 15, 2026

তোলাবাজিতে নাম জড়ালো বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের!

Date:

Share post:

সাইবার-বিপাকে পড়লেন বলিউড সুপারস্টার বিদ্যা বালন (Vidya Balan)। এবার তাঁর নাম ভাঙিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তোলাবাজির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হলেন নায়িকা। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বিদ্যার নামে ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে কেউ চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নয়ছয় করছেন বলে অভিযোগ। এরপরই খবর কানে যায় অভিনেত্রীর। পুলিশ আইটি আইনের ৬৬(এ) ধারায় এই বিষয়ে মামলা দায়ের করেছে।

সম্প্রতি বেশ কয়েকজন নায়িকা সাইবার অপরাধের শিকার হয়েছেন। যার মধ্যে বারবার শিরোনামে এসেছে ডিপফেক ভিডিও। মুখচ্ছবি পাল্টে মানুষকে অশালীন ভাবে ভাইরাল করে দেওয়ার এই প্রযুক্তিতে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন বলিউড অভিনেত্রীরা। যদিও এই ধরণের না হলেও বিদ্যা বালানও সেই সাইবার সমস্যার শিকার। ‘The Dirty Picture’ নায়িকা জানতে পারেন যে তাঁর নাম করে কেউ বা কারা মানুষকে প্রতারিত করছেন। চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে। এরপরই পুলিশে অভিযোগ করেন তিনি।


spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...