Tuesday, March 31, 2026

দুরন্ত পারফরমেন্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি যশস্বীর

Date:

Share post:

দারুণ ফর্মে আছেন ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি, এরপর রাজকোটেও। একের পর এক অনবদ্য ইনিংস খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। হায়দরাবাদ টেস্টে হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল ভারতের। সেই ম্যাচেও বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যশস্বী। গত দুই টেস্টে যশস্বী ডাবল সেঞ্চুরি করেছেন, দলও জিতেছে। এ বার আইসিসি ক্রমতালিকাতেও এক ধাক্কায় অনেকটাই ওপরে উঠে এলেন যশস্বী।

রাজকোটে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। রানের নিরিখে এটিই ভারতের সবচেয়ে বড়। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি যশস্বীর। আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি হয়েছে বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের। ক্রমতালিকায় ১৫ নম্বরে রয়েছেন তিনি। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১৫-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (সপ্তম), রোহিত শর্মা (দ্বাদশ), ঋষভ পন্থ (১৪) এবং যশস্বী জয়সওয়াল (১৫)। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র বিরাট কোহলিই। বোলারদের ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। তবে তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের (৮৩৯) কাছে সুযোগ রয়েছে বুমরার (৮৭৬) সঙ্গে দূরত্ব কিছুটা কমিয়ে নেওয়া। বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা। তিন ধাপ উঠে ষষ্ঠ স্থানে জাডেজা।

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...