Friday, June 12, 2026

সপ্তমবারের জন্য কেজরিকে তলব ইডির, এবার কি যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

এর আগে ৬ বার জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এবার সপ্তমবারের জন্য এজেন্সির চিঠি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি সোমবার ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। প্রশ্ন উঠছে এবার কি ইডি অফিসে যাবেন কেজরি? নাকি এড়িয়ে যাবেন ইডির তলব?

পঞ্চম বার কেজরিওয়ালকে তলব করা হয়েছিল জানুয়ারি মাসের শেষে। সেই সমনকে ‘বেআইনি’ বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান তিনি। আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। কেজরিওয়াল নিজে বলছেন, ইডি তাঁকে যে সমন পাঠাচ্ছে সেটার আইনি বৈধতা নেই। বেআইনি সমনে হাজিরা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এরপর গত ১৯ ফেব্রুয়ারি ষষ্ঠ তলবে সাড়া দিয়ে কেজরির হাজিরা দেওয়ার কথা ছিল। অন্যান্য প্রতিবারের মতোই সেই নির্দেশ এড়িয়ে যান তিনি। আপের তরফে বলা হয়, “কেজরিকে সমন পাঠানোর প্রসঙ্গে ইডি নিজেই আদালতে গিয়েছে। তাই এখন বারবার সমন না পাঠিয়ে আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করা উচিত ইডির।”

উল্লেখ্য, পঞ্চম সমন উপেক্ষা করার পর ইডি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়। হাই কোর্ট শনিবারই কেজরিওয়ালকে তলব করেছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে, কেন বারবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন উপেক্ষা করছেন। হাই কোর্টের সেই নির্দেশের পরই সোমবার ফের কেজরিকে তলব করল ইডি। তবে এই সমনে তিনি সাড়া দেবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...