Saturday, April 4, 2026

ধ.ষর্ণের অভিযোগে জে.ল আলভেজের, বড় শা.স্তির মুখে ব্রাজিলের তারকা ফুটবলার

Date:

Share post:

ধষর্ণের অভিযোগে সাড়ে চার বছরের জেল হল ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজের। আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। বার্সেলোনার এক নাইটক্লাবে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে দানির বিরুদ্ধে। সেই মামলায় বৃহস্পতিবার রায় দিল স্পেনের আদালত। সেখানে আলভেজকে দোষী সাব্যস্ত করল স্পেনের আদালত। যদিও এই শাস্তির বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারবেন আলভেজ।

২০২২ সালে ধর্ষণের অভিযোগ উঠেছিল আলভেজের বিরুদ্ধে। আলভেজ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নাইটক্লাবের শৌচালয়ে ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে আলভেজের ওপর। গত বছর ২০ জানুয়ারি গ্রেফতার করা হয় তাঁকে। আলভেজ জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেয় আদালত ।

এরপর বার্সেলোনার পুলিশের তরফে জানানো হয়েছিল, ২ জানুয়ারি তাদের কাছে যৌন নিগ্রহের অভিযোগ করেছিলেন এক মহিলা। তিনি জানিয়েছিলেন যে, আলভেজ তাঁকে আপত্তিকর ভাবে ছুঁয়েছেন। পুলিশের কাছে করা রিপোর্টে বলা হয় যে, ওই মহিলার প্যান্টের ভিতরে হাত ঢোকান আলভেজ। আর এদিন সেই মামলার রায় দিল স্পেনের আদালত।

আরও পড়ুন- ঘোষণা হয়ে গেল আইপিএল-এর সূচি, প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই-ব্যাঙ্গালোর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...