Friday, June 12, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে নাকি জোর করেই চতুর্থ টেস্টে বসিয়ে দেওয়া হয়েছে বুমরাহকে, কিন্তু কেন ?

Date:

Share post:

আগামিকাল থেকে রাঁচিতে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্ট ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া রোহিত শর্মারা। তবে সুত্রের খবর চতুর্থ টেস্টে খেলবেন না যশপ্রীত বুমরাহ। জানা যাচ্ছে, ওয়ার্কলোডের জন্য ম্যানেজমেন্ট বিশ্রাম দিচ্ছেন বুমরাহকে। এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আবার চাঞ্চল্যকর দাবি। ওই সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, বুমরাহ নাকি বোর্ডের কাছে বিশ্রাম চাননি। বোর্ডের তরফেই একপ্রকার জোর করে বিশ্রামে পাঠানো হয়েছে ভারতীয় এই বোলারকে।

সূত্রের খবর, বুমরাহ টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫টি টেস্টই খেলতে চান তিনি। দলের প্রয়োজনই তাঁর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাছাড়া দ্বিতীয় এবং চতুর্থ টেস্টের পর আটদিন করে বিশ্রামের সুযোগ রয়েছে। তাই পাঁচ টেস্ট খেলতে অসুবিধা হবে না তাঁর। কিন্তু বোর্ড কর্তারা জানিয়ে দেন, বুমরাহর সবকটি টেস্ট খেলার প্রয়োজন নেই। অধিনায়ক এবং কোচের সঙ্গে আলোচনা করেই তাঁকে চতুর্থ টেস্টের দল থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সূত্রের খবর, সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই দলের এক নম্বর পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চান না বোর্ড কর্তারা। আর তাই বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে।

আরও পড়ুন- আইপিএলে কি খেলতে পারবেন শামি? এলো বড় আপডেট

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...