Tuesday, March 31, 2026

মুম্বইয়ে হীরানন্দানিদের দফতরে তল্লাশি অভিযান ইডির

Date:

Share post:

এবার মম্বইয়ে হীরানন্দানি গ্রুপের অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বিদেশে মুদ্রা নিয়ন্ত্রণ আইনে বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ মুম্বইয়ে এই সংস্থার দফতরে চলে চল্লাশি। এই আইনেই গত সপ্তাহে তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি।

বৃহস্পতিবার হীরানন্দানি গ্রুপের দফতরে ইডির এই তল্লাশি অভিযানকে ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই ঘটনার এক সপ্তাহ আগে এই আইনেই মহুয়াকে নোটিশ দিয়েছিল ইডি। যদিও মহুয়া জানান, তিনি ইডির নোটিশ পাননি। পরে পাল্টা একটি আইনি চিঠি পাঠান ইডিকে। এই ঘটনায় ওয়াকিবহাল মহলের ধারণা মহুয়ার মামলার সূত্রেই বৃহস্পতিবারের তল্লাশি শুরু হয়েছে। যদিও ইডির তরফে এবিষয়ে কিছু বলা হয়নি।

উল্লেখ্য, মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তিনি ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে উপহার ও টাকা নিয়ে সংসদে শিল্পপতি গৌতম আদানির সংস্থার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্নে তিনি আদানির সঙ্গে জুড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এমনকি নিজের লগ ইন আইডি এবং পাসওয়ার্ডও মহুয়া দর্শনকে দিয়েছিলেন। পরে এই একই অভিযোগ করেন মহুয়ার প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। এই ঘটনাতেই দীর্ঘ ডামাডোলের পর মহুয়ার সাংসদ পদ খারিজ করে লোকসভা। সেই ঘটনায় পর এবার হীরানন্দানিদের অফিসে ইডির তল্লাশি নিশ্চিত ভাবেই বিষয়টিতে আবার অন্য মাত্রা যোগ করল।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...