Saturday, February 21, 2026

হোটেলে নাবালিকাদের দিয়ে যৌন ব্যবসা! গ্রেফতার হাওড়ার বিজেপি নেতা

Date:

Share post:

ফের এক বিজেপি (BJP) নেতার কু-কর্ম ফাঁস! যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির হাওড়া (Howrah) সদরের কিষান মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা হোটেলে নাবালিকাকে নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার। ধৃত বিজেপি কিষান মোর্চা নেতার নাম সব্যসাচী ঘোষ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইলের ধূলাগড়ে ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে ১১ জনকে গ্রেফতার করে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতদের মধ্যে আছে ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ। তিনি হাওড়া সদর বিজেপি কিষান মোর্চার সম্পাদক এবং অতিরিক্ত দায়িত্ব হিসাবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার দলবল দীর্ঘদিন ওই হোটেলে নাবালিকা মেয়েদের নিয়ে দেহ ব্যবসা চালাতেন।

এদিন গ্রেফতারের সময়ে ঘটনাস্থল থেকে দুজন নাবালিকা ও চারজন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিস। ধৃতদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পকসো আইনে মামলা শুরু করেছে পুলিস। মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং দুজন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়।

এই গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, কিছুদিন আগে গাঁজা পাচারের অভিযোগে সাঁকরাইল থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছিল। বিজেপি নেতারা নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

spot_img

Related articles

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...

কৃষি ঋণে রেকর্ড গড়ার পথে বাংলা: লক্ষ্য এবার এক লক্ষ কোটি

রাজ্যের মুকুটে নয়া পালক। চলতি ২০২৫–২৬ অর্থবর্ষের শেষে পশ্চিমবঙ্গের কৃষিখাতে ব্যাঙ্ক ঋণের পরিমাণ প্রথমবার এক লক্ষ কোটি টাকার...

জীবনের বাইশ গজে নতুন ইনিংস ধাওয়ানের, বিয়ের ছবি ফাঁস সতীর্থের

বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন শিখর ধাওয়ান(Shikhar Dhawan)। বান্ধবী সোফি শাইনের( Sophie Shine) সঙ্গে চার হাত এক...

ডনের দেশে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়, নজির হরমনপ্রীতের

অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দাঁড়িয়ে তাদেরকেই হারানো—মেয়েদের ক্রিকেটে যা বরাবরই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জই এবার সফলভাবে জয় করল ভারতীয়...