Wednesday, June 24, 2026

গ্রীষ্মের মরসুমে পরিষেবায় নজর! জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক বিদ্যুৎমন্ত্রীর

Date:

Share post:

শীতের ইনিংস শেষে রাজ্যে ফিরছে গরম (Summer)। আর গ্রীষ্মের মরসুমে রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবা (Electricity) স্বাভাবিক রাখার বিষয়টি সুনিশ্চিত করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Govt of West Bengal)। আর সেই নির্দেশ মেনেই রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার দায়িত্বপ্রাপ্ত সব জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। পাশাপাশি বৈঠকে বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বিধাননগরের বিদ্যুৎ ভবন থেকে ভার্চুয়ালি রাজ্য বিদ্যুৎ সংস্থার সব আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিনের বৈঠকে কালবৈশাখীর কথা মাথায় রেখে বিদ্যুতের খুঁটি, তার , কন্ডাকটর-সহ সমস্ত সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এদিনের তিনি মনে করিয়ে দেন কালবৈশাখী ও প্রাকৃতিক দুর্যোগের সময় জনসাধারনের নিরাপত্তার বিষয়টিও।

 

 

 

 

Related articles

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...