Sunday, June 28, 2026

কুণালের কুশপুতুল হাতবদলে হয়ে গেল শুভেন্দু! “ঐতিহাসিক” বলে বিজেপিকে কটাক্ষ তৃণমূল নেতার

Date:

Share post:

হামলা, ভাঙচুর, সন্ত্রাস, কুৎসার রাজনীতি করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। নন্দীগ্রামে তৃণমূলের সহায়তা শিবিরে ভাঙচুরের ঘটনার পর নিগৃহীত দলীয় নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে গতকাল, বুধবার সেখানে গিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতায় তাঁর অনুপস্থিতিতে তৃণমূল নেতার সুকিয়া স্ট্রিটের বাড়িতে হামলার চেষ্টা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের।বিজেপির পতাকা, পোস্টার নিয়ে বেশকিছু লোকজন সুকিয়া স্ট্রিটে তৃণমূল মুখপাত্রের বাড়ির সামনে ভাঙচুর ও হামলা চালানোর চেষ্টা করে। পাল্টা ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অয়ন চক্রবর্তীর নেতৃত্বে প্রতিরোধে নামে স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মী-সমর্থকরা। দু’পক্ষের উপস্থিতিতে অশান্ত হয়ে ওঠে এলাকা। আর তাতেই পিছু হঠতে শুরু করে বিজেপি। এলাকা ছেড়ে কার্যত পালায় তারা।

এই ঘটনার পর বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। তিনি লেখেন, “ঐতিহাসিক কুশপুতুলের বিশ্বরেকর্ড। এটি আমার নামে এনেছিল বিজেপির কয়েকজন, আমার বাড়ির সামনে পোড়াবে বলে। আমাদের সহকর্মীদের আতিথেয়তার আয়োজন দেখে এটা ফেলে ভয়েই পালিয়েছে। এরপর এটিতে শুভেন্দুর মুখের ছবি লাগিয়ে পুড়িয়েছে আমাদের সমর্থকরা। কুশপুতুলের অপূর্ব হাতবদল আগে দেখেছেন?”


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...