Saturday, February 21, 2026

হাই কোর্টের রায় মেনে ‘সীতা’র নাম পরিবর্তনে রাজি রাজ্য

Date:

Share post:

একেই বলে নেই কাজ তো খই ভাজ’! হাতে কোনও কাজ নেই। আর সেকারণেই ধর্মের নামে বিভাজনের পর এবার পশুদের নিয়ে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। যার জল গড়াল একেবারে হাই কোর্ট (Calcutta High Court) পর্যন্ত। এবার সিংহীর (Lioness) নাম পরিবর্তন নিয়ে হাই কোর্টে সোজা মামলা দায়ের করা হয়। এরপরই হাই কোর্টকে পদক্ষেপের আর্জি জানায় রাজ্য। শেষমেশ সেই দাবি মেনেই আগামী ১০ দিনের মধ্যে প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা (PIL) হিসাবে এই মামলার শুনানি হতে পারে বলে খবর। তবে এদিন সিংহী সীতার নাম পরিবর্তনে রাজ্যের কোনও আপত্তি নেই বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

তবে এদিন শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাকারীদের উদ্দেশে প্রশ্ন তোলেন, দেবী দুর্গার সঙ্গেই তাঁর বাহন সিংহের পুজো করা হয়। তাহলে তার যদি সীতা নাম রাখা হয়, তা হলে তাতে আপত্তি কোথায়? এমনকী, ‘সিংহীর নামে কী আসে যায়’ এদিন বিচারপতি বিষয়টিকে হালকা করার চেষ্টা করলেও নিজেদের অবস্থানে অনড় থেকেই গাজোয়ারি করতে থাকেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। পাল্টা সংগঠনের আইনজীবীর যুক্তি, সিংহীর নামকরণে জড়িয়ে গিয়েছে দেবী সীতার নাম। যিনি হিন্দুদের কাছে দেবী, তাঁর নামে সিংহীর নাম!

তবে এদিন হাই কোর্টে মামলা উঠলে বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, বৃহস্পতিবার রাজ্যের তরফে রিপোর্ট জমা করা হয়েছে। তাতে রাজ্য নামবদলে রাজি হয়েছে। তবে এদিন রিপোর্ট শোনার পর বিচারপতি এই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করে আগামী ১০ দিনের মধ্যে প্রধান বিচারপতির এজলাসে পাঠাবেন বলে খবর। আর সেকারণেই আগামীকালের মধ্যে এই মামলা সংক্রান্ত যাবতীয় সংশোধন করার নিদেশ দিয়েছে আদালত। গত ১২ ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি-তে পার্কে আনা হয় একটি সিংহ ও একটি সিংহীকে। মামলাকারীর অভিযোগ, সাফারি পার্কে আসার পর সিংহীর নাম রাখা হয়েছে সীতা, সিংহের নাম রাখা হয়েছে আকবর। বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী শুভঙ্কর দত্ত জানান, এই নাম রাখার পিছনে কারণ জানাতে হবে এবং ওই নাম পরিবর্তন করতে হবে।

 

 

 

 

spot_img

Related articles

আমিরের পর অরিজিতের বাড়িতে যিশু- ইন্দ্রদীপ, টলিউডে প্লেব্যাক নিয়ে জল্পনা

প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। তবু তাঁর গান গাওয়ার খবর নিয়ে জল্পনা...

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...

নোটিশের পর এবার মিমির বিরুদ্ধে FIR তনয় শাস্ত্রীর!

অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) বনাম অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রীর (Tanay Shastri) লড়াইয়ে নতুন আপডেট। আইনি নোটিশ আগেই...

শেষ হবে না SIR-এর কাজ: আতঙ্কে গঙ্গায় ঝাঁপ প্রধান শিক্ষক বিএলও-র!

নির্দিষ্ট সময়ের মধ্যেই নথি যাচাইয়ের কাজ শেষ করে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা। ফলে যে...