Tuesday, March 31, 2026

কাশ্মীরের রাস্তায় ব্যাট হাতে সচিন, খেললেন ক্রিকেট, ভাইরাল ভিডিও

Date:

Share post:

ভূস্বর্গে ক্রিকেটে মেতে ভার‍তের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। কাশ্মীরের রাস্তায় ক্রিকেট খেলছেন কয়েকজন তরুণ। সেই দেখে নিজেও ব্যাট হাতে নেমে পড়লেন সচিন। তাদের থেকে চেয়ে নেন ব্যাটও। যেই ভিডিও নিজেই পোস্ট করেছেন সচিন নিজেই। শুধু তাই নয় , পৌঁছে গেলেন সেখানকার ব্যাট তৈরীর কারখানাতেও।

পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন সচিন। সেখানেই ব্যাট হাতে নামেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। সচিন এদিন যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে, রাস্তায় তিনি কয়েক জনকে ক্রিকেট খেলতে দেখেন। গাড়ি থেকে নেমে পড়েন সচিন। চলে যান তাঁদের কাছে। সচিনকে দেখে অবাক হয়ে যান স্থানীয়েরা। তাঁদের কাছ থেকে ব্যাট চেয়ে খেলতে শুরু করেন সচিন। বেশ কয়েকটি বল খেলেন তিনি। কখনও স্ট্রেট ড্রাইভ, কখনও কভার ড্রাইভ, আবার কখনও সুইপ মারতে দেখা যায় তাঁকে। একটা সময় তো ব্যাট উল্টো করে ধরে হাতল দিয়ে বল মারেন সচিন। বলেন এবার আউট করেত হবে। পরে তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। আর তার ক্যাপশনে লেখেন, “ক্রিকেট আর কাশ্মীর- এই জুটিটা যেন স্বর্গে তৈরি।“ এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে জামশেদপুর , জয় লক্ষ্য কুয়াদ্রাতের


Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...