Saturday, April 4, 2026

অনন্ত নায়েকের নেতৃত্বে সন্দেশখালিতে ST কমিশনের প্রতিনিধিরা

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আজ ST কমিশনের প্রতিনিধিরা (Sandeshkhali Update)। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়ারপার্সন অনন্ত নায়েকের (Ananta Nayek) নেতৃত্বে তিন সদস্যের একটি দল সকাল সাড়ে এগারোটা নাগাদ এলাকায় পৌঁছয়। বাড়ি বাড়ি ঘুরে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে অভিযোগ খতিয়ে দেখছেন বলেই জানা যাচ্ছে। এর আগে জাতীয় মহিলা কমিশন, SC কমিশনের পর এবার ST কমিশনের প্রতিনিধিরা গেলেন সন্দেশখালিতে। এই প্রসঙ্গে চেয়ারপার্সন অনন্ত নায়েক সংবাদমাধ্যমকে জানান, যে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্য সচিব এবং ডিজিপিকে চিঠি দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার কেন্দ্রের প্রতিনিধিদলের পরিদর্শনের পর রাষ্ট্রপতি শাসনের আর্জির বিষয়টিকে ফটোসেশন বলে কটাক্ষ করে তৃণমূল।

গত কয়েকদিন ধরে কেন্দ্রের তরফে একাধিক প্রতিনিধি দল এবং বিজেপি নেতৃত্ব সন্দেশখালিতে যাচ্ছে। এর আগে জাতীয় এসসি কমিশন রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি করেছিল। যদিও পুলিশ ইতিমধ্যেই উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে সন্দেশখালি মানুষের মনে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বুধবার ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষের পাশাপাশি সিভিক পুলিশ এবং লোকাল পুলিশের সঙ্গেও কথা বলেন। অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

সন্দেশখালি পরিদর্শনের পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি শাসন জারি করার আর্জি জানানোর কথা জানান কেন্দ্রের এসটি কমিশনের প্রতিনিধিদল। যদিও এই ধরনের বক্তব্যকে শুধুই প্রচারের আলোয় থাকার চেষ্টা বলে দাবি তৃণমূলের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, প্রতিদিন সন্দেশখালি গিয়ে কেন্দ্রের প্রতিনিধিদল গুলি প্রচারের আলোয় থাকতে চায়। এই কমিশনের কোনও ক্ষমতা নেই রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করার, বড় জোর তারা রুলবুকে লিখতে পারে। সেই সঙ্গে তাঁর দাবি, রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে ছবি তোলার জন্য রাজ্যে বারবার কমিশন আসছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...