Friday, April 3, 2026

আগামিকাল চতুর্থ টেস্টে নামছে টিম ইন্ডিয়া, সিরিজ জয় লক্ষ্য রোহিতদের

Date:

Share post:

আগামিকাল রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে নামছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে টিম ইন্ডিয়া। চতুর্থ টেস্ট ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরতে মরিয়া রোহিত শর্মার দল।

উইকেট নিয়ে ধন্দে দুটো দলই। কিন্তু ইংল্যান্ড যেভাবে তাড়াহুড়ো করে রেহান আমেদের বদলে শোয়েব বশিরকে দলে নিয়ে এল, তাতে গন্ধটা বেশ সন্দেহজনক লাগছে। ধোনির শহরে বল কোনওদিন একহাত ঘোরেনি। ইতিহাস তাই বলছে। তাহলে স্পিন ছাড়া স্টোকস, পোপদের মুখে আর কথা নেই কেন।
এই টেস্ট এমনিতে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। ভারত জিতলে সিরিজ রোহিতদের পকেটে চলে আসবে। ইংল্যান্ড জিতলে তারা সমতায় ফিরবে। সেক্ষেত্রে ধরমশালায় শেষ টেস্ট ভীষণ টানটান জায়গায় থাকবে। আর এই আবহে স্টোকসরা নানারকম অঙ্ক কষছেন। বশিরের হাইট ভাল বলে বল ছাড়ার সময় হাত অনেক উঁচুতে থাকে। যেটাকে রিলিজিং পয়েন্ট বলা হয়। রেহান ছোটখাটো চেহারার। ফলে উইকেট থেকে বশিরের মতো কামড় পাবেন না। বাউন্সও নয়। বশিরের মতোই মার্ক উডের বদলে দলে আনা হয়েছে সিমার অলি রবিনসনকে। সাংবাদিকদের সামনে যাঁর সম্পর্কে অনেক ভাল কথা বললেন স্টোকস। রবিনসনের সঙ্গী জিমি অ্যান্ডারসন।

রোহিতরা এখানে বুমরাহকে বিশ্রাম দিয়েছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। কিন্তু এখনকার উইকেট শেষমেশ কোনদিকে যাবে কেউ জানে না। স্টোকস পর্যন্ত দু’দিকে মাথা নাড়িয়ে গেলেন। তিনি জানেন না। কিন্তু যদি বল বেশি সিম করে তাহলে বুমরাহর অভাব টের পেতে হবে রোহিতদের। তখন সিরাজের সঙ্গে বুমরাহকে দরকার হবে। আকাশ বা মুকেশ যিনিই খেলুন, তিনি হয়তো বুমরাহর মতো চাপ তৈরি করতে পারবেন না।
স্টোকস এদিন বলছিলেন, তিনি উইকেট বুঝতে পারছেন না। এমন উইকেট আগে দেখেনওনি। পরে বিক্রম রাঠোর এসে পাল্টা দেন, ভারতে উইকেট সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তাঁর মতে, এই উইকেট একেবারে টিপিক্যাল ভারতীয় উইকেট। পরেরদিকে বল ঘুরবে। তবে যাই পরিস্থিতি হোক না কেন, সেই পরিমাণ রসদ তাঁদের দলে আছে। তাই তাঁরা প্রস্তুত থাকছেন।


ভারতীয় ব্যাটিং কোচ এদিন রজত পাতিদারের পাশে দাঁড়ালে কী হবে বাস্তব চিত্র এটাই যে, তিনি চারটি ইনিংসের মধ্যে তিনটিতে দুই অঙ্কে যেতে পারেননি। অথচ সরফরাজ, জুরেলের মতো নতুনরা প্রথম আবির্ভাবেই নজর কেড়েছেন। রাঠোর অবশ্য পাতিদারের পাশেই থাকলেন। কিন্তু রাহুল থাকলে পাতিদারকে যে বসতে হত সেটা জলের মতো পরিষ্কার। রাহুলের ব্যাপারটা মেডিক্যাল টিমের উপর ছেড়ে দিয়েছেন ভারতীয় ব্যাটিং কোচ। বললেন, ওর চোট কতটা সেরেছে সেই ব্যাপারটা আমি ঠিক জানি না। ওরা বলতে পারবে।
রাঁচিতে ফেব্রুয়ারি মাসে সকাল ও রাতে মোটামুটি ঠান্ডা থাকে। সকালের দিকে ঠান্ডায় সিমাররা সুবিধা পায়। সেটা মাথায় রেখে ইংল্যান্ড রবিনসনকে নিয়েছে। ভারতের ব্যাপারটা এখনও পরিষ্কার নয়। মুকেশ এর আগে তিনটি টেস্ট খেলেছেন। কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি। আকাশ সম্প্রতি এ দলের ক্রিকেটে অনেক উইকেট পেয়েছেন। ফর্মে আছেন। তাই তাঁর নামটাই সামনে রয়েছে। বাকিটা দ্রাবিড়-রোহিতের হাতে।

আরও পড়ুন- এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হার লাল-হলুদের

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...