Tuesday, June 23, 2026

“কোনও জনগোষ্ঠীকে তফসিলি মর্যাদা দেওয়ার অধিকার নেই”! ‘বিতর্কিত নির্দেশ’ বাতিল মনিপুর হাই কোর্টের

Date:

Share post:

প্রায় ১০ মাসেরও বেশি সময় কেটে গেলেও অশান্তি থামছে না মনিপুরে (Manipur)। মণিপুরের মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি-সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে এখনও পর্যন্ত কমপক্ষে দু’শো জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার। এবার মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ (Directions) যে অনুচ্ছেদে দেওয়া হয়েছিল, তা এবার মুছে দিল মনিপুর হাই কোর্ট (Manipur High Court)। লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে আচমকা এমন সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। বিরোধীদের দাবি, মনিপুরের জাতিগত হিংসার পিছনে হাই কোর্টের একটি রায় সবকিছু পরিস্থিতি ওলটপালট করে দেয় বলে খবর। পরে সেই পথেই হেঁটে ক্ষতে কিছুটা প্রলেপ লাগানোর চেষ্টা মণিপুরের ডবল ইঞ্জিন সরকারের।

সূত্রের খবর, গত বছরের ২৭ মার্চ হাই কোর্ট নির্দেশ দেয়, মনিপুরের মেতেইদের তফসিলি উপজাতির তালিকাভুক্ত করা যায় কিনা সেই নিয়ে চার সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে রাজ্য সরকারকে। আদালতের এই রায়ের পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা মনিপুর। মেতেইদের পক্ষে আদালতের রায়ের বিরোধিতায় চরম অশান্ত হয়ে ওঠে কুকিরা। এদিকে কুকি জনজাতি সংগঠনের তরফে গত অক্টোবর মাসেই হাই কোর্টে ওই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল। কিন্তু এতদিন পেরলেও তা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি সরকার। কিন্তু আচমকাই লোকসভা ভোট এগিয়ে আসতেই বৃহস্পতিবার সেই আবেদনে সাড়া দিয়ে ‘বিতর্কিত’ অনুচ্ছেদটি বাদ দিল হাই কোর্ট।

এদিন হাই কোর্টের বিচারপতির বেঞ্চ সাফ জানিয়েছে, আইনের ভুল ব্যাখ্যার কারণে ওই নির্দেশ দেওয়া হয়েছিল। আবেদনকারীপক্ষ ভুল ধারণার কারণে আদালতকে এই সংক্রান্ত আইন ব্যাখ্যা করতে পারেনি। এ প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের একটি রায়ের উদাহরণ দিয়ে তিনি জানান, কোনও জনগোষ্ঠীকে তফসিলি হিসাবে মর্যাদা দেওয়ার অধিকার কোনও আদালতের নেই।

 

 

 

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...