Saturday, April 4, 2026

হেরোইন বিক্রির অভিযোগে এক মহিলা সহ ৩জন গ্রেফতার

Date:

Share post:

জনবসতি এলাকায় বাড়ি ভাড়া করে রমরমিয়ে চলছিল হেরোইনের ব্যবসা। স্থানীয়রা ধরে ফেলতেই ভাড়াবাড়ির পাট তুলে ঠাঁই হল শ্রীঘরে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল হট্টগোল শুরু হয় হাওড়ার ডোমজুড়ের কাটলিয়া এলাকায়। ঘটনায় গ্রেফতার তিনজন।

স্থানীয় বাসিন্দাদের দাবি দিন ১৫ আগে কাটলিয়ার একটি বাড়িতে ভাড়া আসেন সোমা মণ্ডল নামে এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে সন্দেহজনক দুই যুবককে ওই মহিলার বাড়ির সামনে ঘুরতে দেখে স্থানীয়রা। প্রশ্ন করায় অসংলগ্ন উত্তর দেয় তারা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ডোমজুড় থানার পুলিশ এসে প্রশ্ন করতেই বেরিয়ে আসে সোমা মণ্ডলের বাড়ি থেকে মাদকের কারবারের কাহিনী। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে বেশ কয়েক প্যাকেট হেরোইন। গ্রেফতার করা হয় সোমা মণ্ডল সহ শেখ আরিফ ও শেখ রোহান নামের ওই দুই যুবককে। পুলিশের হাতে থাকা অবস্থাতেই তাদের বেশ কয়েক ঘা চড়ও জোটে। ঘটনায় তদন্ত করে এর সঙ্গে কোনও চক্র জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...