Tuesday, March 17, 2026

বেড়মজুরে বিজেপির উস্কানিতে অশান্তি, গ্রেফতার লকেট চট্টোপাধ্যায়

Date:

Share post:

বৃহস্পতিবারের ফের শুক্রবারও সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ালো সন্দেশখালির বেড়মজুর গ্রামে। রাজ্য পুলিশের ডিজি, এডিজির কনফেডেন্স বিল্ডিংয়ের পরেও বারবার জটলা করে বিক্ষোভে নামে গ্রামবাসীরা। এরই মধ্যে দেখা যায় বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিদল ‘লুকিয়ে’ গ্রামে ঢোকে। যদিও ভোজেরহাটের কাছে তাঁকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যায় পুলিশ। তবে দুপুরের পরে অশান্তি ছড়ানো, আগুন লাগানোর অভিযোগে গ্রাম থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হলে গ্রামবাসীদের নিয়েই পুলিশের গাড়ি আটকানো, বিক্ষোভ দেখানোয় সামিল হয় বিজেপি মহিলা মোর্চার প্রতিনিধিদল।

শুক্রবার সকালেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বেড়মজুর গ্রামে গিয়ে হুঁশিয়ারি দেন অন্যায় হলে পুলিশ দেখবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। কৃত্রিম আগুন লাগানোর চেষ্টা যারা করেছে তাদের সমর্থন না করার অনুরোধ জানান। বেড়মজুরে বৃহস্পতিবার আগুন লাগানোর ঘটনায় রাত থেকে জারি হয় ১৪৪ ধারা। তবে পরিস্থিতি বদলে যায় বৃহস্পতিবার ও শুক্রবার ভেড়ি এলাকায় চালাঘরে আগুন লাগানো ও তৃণমূলনেতা অজিত মাইতির বাড়িতে হামলা চালানোর অভিযোগে পুলিশ আটক শুরু করতেই। গ্রামবাসীদের দাবি, নির্দোষ ব্যক্তিদের শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ।

এরই মধ্যে এলাকায় পৌঁছান বিজেপি মহিলা মোর্চা ফাল্গুনি পাত্র নেতৃত্বে একটি প্রতিনিধিদল। ভোজেরহাটের আগে সাংসদ লকেট চ্যাটার্জী সহ তাঁদের আটকানো হলেও প্রশ্ন ওঠে কীভাবে ফাল্গুনীরা বেড়মজুর পৌঁছে গেলেন। তাঁদের দাবি পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে তাঁরা গ্রামে ঢোকেন। গ্রাম থেকে আটক যুবকদের নিয়ে যেতে গেলে গ্রামের মহিলাদের নিয়ে গাড়ির সামনে বসে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছান বারাসাত ডিআইজি ভাষ্কর মুখোপাধ্যায়। আশ্বাস দেন গ্রাম থেকে অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। যদিও বিজেপি নেত্রীরা গ্রামের মহিলাদের ধরে ধরে মিডিয়ার সামনে বিক্ষোভ দেখানোর জন্য় নিয়ে আসতে থাকলে পরিস্থিতি আবারও উত্তজিত হয়ে ওঠে।

তবে এরপরেও গ্রামের একেক এলাকায় ঘুরতে থাকেন ফাল্গুনি পাত্র ও তাঁর অনুগামীরা। সেই সব জায়গায় রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। যে এলাকা থেকে কোনও গ্রেফতারি হয়নি সেখানেও মানুষ জমি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। জমি ফেরতের জন্য সরকারিভাবে আলাদা আবেদন জানানোর বার্তা পুলিশের তরফ থেকে বারবার জানানো হলেও ১৪৪ ধারা অমান্য করে দিনভর অশান্তি জারি থাকে বেড়মজুরে।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...