Tuesday, March 10, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে চেক প্রদান প্রশাসনের

Date:

Share post:

বৃহস্পতিবারই আর্থিক সাহায্যের (Ex Gratia) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চোপড়ায় (Chopra) মৃত শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হল সাহায্য। শুক্রবার উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল। এদিন চোপড়ায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, চোপড়ার বিডিও সমীর মণ্ডল, তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ অন্যান্যরা। তবে শুক্রবার প্রশাসনিকভাবে আর্থিক সাহায্য পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্তানহারা পরিবারগুলির সদস্যরা।

গত ১২ ফেব্রুয়ারি চোপড়ার চেতনাগছে বিএসএফের গাফিলতির কারণেই মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে এলাকা। বিএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে স্থানীয়দের দাবি, বিএসএফ-এর খোঁড়া গর্তে মাটি চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশুর। পাশাপাশি এই ইস্যুতে মোদি সরকারের বিবৃতি চেয়ে বিএসএফের ভূমিকা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। বৃহস্পতিবারই আদিবাসী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাগদি, বাউড়ি ও আদিবাসী উন্নয়ন বোর্ডের জন্য আর্থিক সাহায্য ঘোষণার পাশাপাশি চোপড়ায় মৃত শিশুদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই তৃণমূলের তরফে সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের নির্দেশে মৃত শিশুদের পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এবার মুখ্যমন্ত্রীও মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। প্রশাসন পরিবারগুলির পাশে রয়েছে। অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, শিশু মৃত্যুর ঘটনায় দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ইতিমধ্যে পরিবার পিছু ৩ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর তরফেও ক্ষতিপূরণ হিসেবে ২ লক্ষ টাকা পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়েছে।

spot_img

Related articles

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...