Tuesday, June 23, 2026

হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা, আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

ফের ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের (Passengers) মধ্যে। শুক্রবার সকাল ১০.২০ নাগাদ হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে (Howrah-Delhi Duranto Express)) আচমকাই আগুন লেগে যায় বলে খবর। ঘটনার জেরে এদিন পশ্চিম বর্ধমানের রাজবাঁধ (Rajbandh) স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। যাত্রীদের অভিযোগ, এদিন দুরন্ত এক্সপ্রেসের এস-২ কামরার চাকা থেকে আচমকাই গলগল করে ধোঁয়া বেরতে দেখেন চালক। আর তারপরই এক মুহূর্ত সময় নষ্ট না করে ট্রেনটিকে রাজবাঁধ স্টেশনে থামিয়ে দেওয়া হয়।

তবে আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ার কারণ প্রথমে বুঝতে না পারলেও পরে আগুন লাগার বিষয়টি যাত্রীদের নজরে আসে। যার জেরেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ডেকে পাঠানো হয় রেলের ইঞ্জিনিয়ারদের। পরে রেলকর্মী, স্থানীয়দের পাশাপাশি আগুন নেভানোর কাজ শুরু করেন ইঞ্জিনিয়াররাও। টানা ৩০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় দুরন্ত এক্সপ্রেস। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের অনুমান, ব্রেক বাইন্ডিংয়ের কারণেই চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তবে সঠিক সময়ে ট্রেন দাঁড় করানোয় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

তবে ট্রেনে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই ট্রেনে আগুন লেগে যায়। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রেল।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...