Monday, April 13, 2026

চাকরির নামে প্রতারিত, রাশিয়ার হয়ে যুদ্ধে ভারতীয়রা, স্বীকার করল কেন্দ্র

Date:

Share post:

চাকরি দেওয়ার নাম করে ভারতীয়দের রাশিয়া নিয়ে গিয়ে পাঠানো হয়েছে যুদ্ধে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এমনই তথ্য। শুক্রবার এহেন ঘটনার সত্যতা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এনিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।

সম্প্রতি চাকরির নামে তেলেঙ্গানা ও কর্নাটক থেকে ৪ যুবককে রাশিয়া নিয়ে গিয়ে যোগ দেওয়ানো হয় ওয়াগনার বাহিনীর সেনাদলে। প্রতারিত হয়ে ওই চার যুবক ভিডিও বার্তা পাঠান তাঁদের পরিবারের কাছে। তার দিন দুই আগেই এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। এই পরিস্থিতিতেই শুক্রবার বিবৃতি দেয় দেশের বিদেশমন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছে। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত মুক্তির বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।”

অভিযোগ উঠেছিল, এক ইউটিউবারের ফাঁদে পা দিয়েছেন বেশ কয়েকজন। কীভাবে বিদেশে চাকরি মিলবে, সেই নিয়ে ভিডিও তৈরি করেন অভিযুক্ত ইউটিউবার। তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয় ইউরোপে চাকরি পাইয়ে দেওয়া হবে। ভারতীয় এজেন্টরাই তাঁদের রাশিয়ায় পৌঁছে দেন। জানানো হয় নির্মাণশ্রমিক হিসাবে কাজ করতে হবে। এভাবে রাশিয়া নিয়ে গিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয় ওই ভারতীয়দের। এরপর মাস কয়েক আগে নামিয়ে দেওয়া হয় যুদ্ধে। এই যুদ্ধে গিয়ে এক ভারতীয়ের মৃত্যুও হয়েছে বলে জানা গিয়েছে। অনেকের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ করতে পারছে না তাঁদের পরিবার। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বিগ্ন। অবশ্য এই ঘটনার কথা মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিল কেন্দ্র।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...