Friday, June 5, 2026

ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হিসাবে ইতিহাস তৈরি করলেন জসিন্থা কল্যাণ

Date:

Share post:

মেয়েদের প্রিমিয়ার লিগের পিচ তৈরির দায়িত্বে রয়েছেন এক মহিলাই। আশ্চর্য শোনালেও এটাই সত্যি। এই গুরু দায়িত্ব সামলাচ্ছেন ভারতের প্রথম মহিলা কিউরেটর জসিন্থা কল্যাণ।কর্নাটক ক্রিকেট সংস্থার রিসেপশনিস্ট হিসেবে শুরু করেছিলেন কর্ম জীবন। ক্রিকেট মাঠে পা রেখেছিলেন ঠিকই, কিন্তু ক্রিকেটের প্রতি শুরুতে খুব একটা আগ্রহ ছিল না। ধীরে ধীরে পিচ, মাঠ সম্পর্কে তাঁর আগ্রহ বাড়তে শুরু করে। কিউরেটর হিসেবে বোর্ডের যে পরীক্ষা হয়, সেখানে বসেন এবং কৃতকার্যও হন। কেএসসিএ-তেই তাঁর পুরুষ সহকর্মীদের কাছ থেকেই শিখতে শুরু করেন পিচ তৈরির কলাকৌশল। ধীরে ধীরে নেমে পড়েন নিজেই। সেখান থেকেই আজ চিন্নাস্বামীর মুখ হয়ে উঠেছেন জসিন্থা।

আর কয়েক ঘণ্টা পর মেয়েদের আইপিএল শুরু হতে চলেছে। শাহরুখ খান থেকে শুরু করে বলিউডের তারকারা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। তার পরই মেয়েরা নেমে পড়বেন মাঠে। যে বাইশ গজ মাতাবেন তাঁরা, সেই পিচ তৈরি করে ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করেছেন এই জসিন্থা কল্যাণ।
মেয়েদের লিগ শুরুর ঠিক আগেই জসিন্থা বলেছেন, আমি খুব ভালো করে জানতাম, এই জগতে পুরুষরাই কাজ করে। সেখানে ঢুকে পড়লে আমাকে নিয়ে নানা মন্তব্য আসতে পারে, তাও জানতাম। সে সবে নজর দিইনি। বরং চেষ্টা করেছি ক্রিকেটের ক্ষেত্রে যাতে আমি কিছু অবদান রাখতে পারি। প্লেয়ারদের কথা মাথায় রেখে মাঠ ও পিচ তৈরির দিকেই ফোকাস করেছি।স্বামী কল্যাণ কুমার কিন্তু স্ত্রীর এই সাফল্য উচ্ছ্বসিত। ছেলে শরথ কল্যাণ মাকে এই ভূমিকায় দেখে গর্বিত।
জাসিন্থা কল্যাণ বলছেন, আমার স্বামী আমার দায়বদ্ধতা সম্পর্কে বরাবরই ওয়াকিবহাল। তবে আমি নিজেও জানতাম না, একদিন পিচ কিউরেটর হব। ভারতের মতো ক্রিকেট খেলিয়ে দেশের প্রথম মহিলা কিউরেটর হিসাবেএকটা মাইলস্টোন আমি ছুঁয়েছি। ইতিহাস তৈরি করেও নিজের কাজের প্রতি অবিচল এই মহিলা কিউরেটর।

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...