Saturday, April 4, 2026

অনন্ত আম্বানির বিয়েতে আসছেন মার্ক জুকারবার্গ! পারফর্ম করবেন শাহরুখ-রণবীর 

Date:

Share post:

রিলায়েন্স পরিবারে সাজো সাজো রব। ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। তাই অতিথি তালিকায় চমক তো থাকবেই। সূত্র বলছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্তর (Anant Ambani and Radhika Merchant) বিয়ের আসরে উপস্থিত থাকতে চলেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ। বিয়ের অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ইতিমধ্যেই নাকি জোড় কদমে চলছে কিং খানের প্র্যাকটিস। তবে শুধু বলিউড নয়, এবার নাকি হলিউডের নামকরা ব্যক্তিত্ব এবং প্রযুক্তি জগতের বিশিষ্টরা উপস্থিত হবেন হাইপ্রোফাইল বিবাহবাসরে।

২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। প্রি ওয়েডিং সেরেমনি উপলক্ষে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত সেজে উঠবে জামনগর।নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে জামনগর বিমানবন্দরে প্রবেশ করতে দেখা গিয়েছে শাহরুখকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। সম্প্রতি রণবীর-আলিয়াকেও আম্বানিদের জামনগরের বাড়িতে দেখা গিয়েছিল। তাঁরাও অনন্ত-রাধিকার সঙ্গীতে পারফর্ম করবেন বলে খবর। রণবীর-আলিয়া তার জন্য রিহার্সালও করেছেন। তবে সব থেকে চমক বিদেশি অতিথি তালিকায়। নিমন্ত্রিতদের মধ্যে রয়েছেন কাতারের প্রধানমন্ত্রী মহম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, বিপি-র সিইও মরি অকিনক্লস, কলোনি ক্যাপিটালের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা থমাস ব্যারাক, স্যুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ত, জেসি২ ভেঞ্চার্সের সিইও জন চেম্বার্স, এক্সর-এর একজিকিউটিভ চেয়ারম্যান জন এলকান, এন্ডেভর সিইও অ্যারি ইম্যানুয়েল, জেনারেল অ্যাটলান্টিক চেয়ারম্যান এবং সিইও বিল ফোর্ড, ব্ল্যাকস্টোন গ্রুপের প্রতিষ্ঠাতা স্টিফেন শোয়ার্ৎসম্যান। জানা যাচ্ছে টেড পিকের CEO মর্গ্যান স্ট্যানলি, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং ইএল রথসচাইল্ড চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথসচাইল্ডও নাকি উপস্থিত থাকবেন বিয়েতে।


Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...