Friday, April 3, 2026

সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে চাইছে বিরোধীরা,কুণালের নিশানায় বিজেপি-সিপিএম

Date:

Share post:

সন্দেশখালিতে জমি সংক্রান্ত এবং টাকা না দেওয়ার বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের জানালেন তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বাকিটা বিজেপি কংগ্রেস সিপিএম অতিরঞ্জিত করে ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে।যতক্ষণ না প্রধানমন্ত্রীর সফর হচ্ছে, যতক্ষণ না তিনি আসছেন, ততক্ষণ সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে চাইছে বিজেপি। সন্দেশখালিকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। মিথ্যা অভিযোগ করতে হবে, আগুন লাগিয়ে দিতে হবে। সিপিএম বিজেপি হাত মিলিয়ে চক্রান্তে শামিল হয়েছে।

এদিন কুণাল অভিযোগ করেন, সিপিএমের যে এলাকায় ভালো জায়গা আছে সেখানে অতি নাটকীয়তা করে শান্ত সন্দেশখালিকে ফের অশান্ত করার চেষ্টা করছে। আমরা দলের তরফে চেষ্টা করছি অর্থ, জমি ফিরিয়ে দেওয়ার। কিন্তু রাতের পর রাত লাগাতার তুলে নিয়ে যাওয়া, গণধর্ষণের যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে আগুন লাগানো প্রসঙ্গে কুণাল বলেন, সিপিএম বিজেপি এটা করছে সন্দেশখালির এই জায়গায় আমাদের সংগঠন দুর্বল। এখানে পুরনো বামপন্থীদের জোর। বাকিরা বিজেপিতে নাম লিখিয়েছে। তারাই এই গন্ডগোলটা করছে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...