Tuesday, March 17, 2026

‘দিদি নাম্বার ওয়ান’-এ মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভা.ইরাল শ্যুটিংয়ের ভিডিও

Date:

Share post:

বাংলা রিয়েলিটি শো-এর জগতে বিরাট চমক! জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি No1’এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১ ফেব্রুয়ারি ডুমুরজলা স্টেডিয়ামে এপিসোডের শ্যুটিং হয়েছে। সেই শ্যুটিং-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। তারপর থেকেই দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওয় দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য মেজাজে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে রয়েছেন বাংলার দাদা তথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। সঙ্গে রয়েছেন অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। প্রোমোতেই দেখা যাচ্ছে মমতাতে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন রচনা। তারপরই মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় প্রবেশ করেন। মঞ্চে ছিলেন আদিবাসী শিল্পীরাও।

আরও পড়ুন- মিলল না জামিন! ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল আরাবুল ইসলামের

প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর জনপ্রিয়তাকে আরও বাড়াতে সঞ্চালিকা আর চ্যানেল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে অংশগ্রহণে অনুরোধ করেন। ভালবাসার আবদার ফেলেননি মমতা। কথা দিয়েছিলেন আসবেন আর সেইমতো কথাও রেখেছেন মুখ্যমন্ত্রী। গত ২১ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানের শুটিং শেষ হয়েছে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে। মাত্র আড়াই ঘণ্টার মধ্যেই শুটিং শেষ করেন মুখ্যমন্ত্রী। গল্প, রসিকতা এবং আড্ডার মেজাজে শুট করেছেন মমতা। রচনা ভেবেছিলেন চ্যালেঞ্জের মুখে ফেলবেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু উল্টে বাংলার দিদির দেওয়া চালে তিনি কুপোকাত। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে ‘প্রতিযোগী’ নয়, বরং ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। প্রতিযোগিতা হয় ডোনা-অরুন্ধতী-শ্রীরাধার মধ্যেই।

বাংলার মহিলাদের উজ্জীবিত করাই ছিল শোয়ের এই পর্বের উদ্দেশ্য। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ। উদ্যোক্তা সূত্রের খবর, শৈশব থেকে বর্তমান সময় পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা শুনিয়েছেন মমতা। পাশাপাশি, তাঁর জীবনসংগ্রামের প্রসঙ্গও উঠে এসেছে। মহিলাদের উন্নয়নে আরও কী কী ভাবনা আছে রাজ্য সরকারের সেই কথাও নাকি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে সকলের অনুরোধে ছবিও আঁকেন মমতা। গান করেন। তাঁর লেখা এবং সুর-দেওয়া গান গেয়ে শোনান শ্রীরাধা। শুটিং শেষ করেও যেন বিশ্বাস করতে পারছেন না রচনা। অভিনেত্রীর কথায়, “এখনও পর্যন্ত যেটা কখনও হয়নি, এ বার সেটাই হতে চলেছে। আমি দিদির কাছে চিরকৃতজ্ঞ। এত বছর ধরে আমার শোয়ের যে সুনাম, সেটা দিদির উপস্থিতিতে পূর্ণতা পেল।”

 

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...