Tuesday, March 31, 2026

অমানবিক! এসি বিকল, ৫ ঘণ্টা বিমানেই আটকে রইলেন অসুস্থ বৃদ্ধ

Date:

Share post:

এমকে ৭৪৯ এয়ার মরিশাস বিমানে (MK 749 on Air Mauritius aircraft)অমানবিক কাণ্ড। বিমানের এসি বিকল, তা সত্বেও প্রায় পাঁচ ঘণ্টা বিমানে বসিয়ে রাখার অভিযোগ যাত্রীদের। অসুস্থ হয়ে পড়লেন ৭৮ বছরের এক ব্যক্তি সহ বেশ কয়েকজন সদ্যোজাত। যদিও বিষয়টি নিয়ে এয়ার মরিশাস কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

সূত্রের খবর, শনিবার ভোর সাড়ে ৪টে নাগাদ মুম্বই থেকে মরিশাসগামী বিমান ছাড়ার কথা ছিল। সেইমতো রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ যাত্রীরা বিমানে উঠে যান। কিন্তু তারপর দেখা যায় যান্ত্রিক গোলযোগের কারণে নির্ধারিত সময়ে বিমান ছাড়েনি। কিন্তু তাই বলে সেইসময় যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ।শুধু তাই নয় ৭৮ বছরের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন , তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এতেও টনক নড়েনি কর্তৃপক্ষের। কয়েকজন সদ্যোজাতও অসুস্থ হয়ে পড়েন বলে খবর। যাত্রীরা বলছেন, অসুস্থ ব্যক্তিকে প্লেনের পিছনে শুয়ে পড়েন তিনি। এই নিয়ে বিষয়টি নিয়ে বিমানবন্দরের হেল্পলাইন নম্বর এবং এয়ার মরিশাসের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি বলেই বিস্ফোরক অভিযোগ বিমান যাত্রীদের।


Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...