Friday, April 3, 2026

প্রদীপের পর রমেশ! বিলকিস মামলার অপরাধীকে ১০ দিনের প্যারোলে মুক্তি গুজরাট হাই কোর্টের

Date:

Share post:

ভাগ্নের বিয়ে! আর সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই এবার প্যারোলে (Parole) মুক্তি পেলেন বিলকিস বানো (Bilkis Bano) মামলার অপরাধী রমেশ চন্দনা (Ramesh Chandana)। আগামী ৫ মার্চ থেকে ১০ দিনের তাঁর প্যারোল মঞ্জুর করেছে গুজরাট হাইকোর্ট (Gujrat High Court)। গত সপ্তাহেই প্যারোলের জন্য হাই কোর্টের দ্বারস্থ হন রমেশ। এরপর শুক্রবার তাঁর সেই আবেদন মঞ্জুর হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court of India) নির্দেশের পর গত ২১ জানুয়ারি পঞ্চমহল জেলায় গোধরা সাব-জেলে গিয়ে আত্মসমর্পণ করেন গুজরাট হিংসায় খুন এবং গণধর্ষণকাণ্ডের অপরাধীরা। আর গুজরাট সরকারের এমন সিদ্ধান্তের পরই শুরু হয়েছে জোর চর্চা।

তবে রমেশই প্রথম নয়, এর আগে বিলকিস মামলার অন্য এক অপরাধী প্রদীপ মোধিয়ার প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল গুজরাট হাই কোর্ট। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত প্যারোলে মুক্তি পেয়েছিলেন প্রদীপ। এদিকে দেশের শীর্ষ আদালতের কাছে গুজরাট সরকারের তরফে জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে ২০০৮ সালে কারাবাস শুরুর পর থেকে ১,১৯৮ দিনের জন্য প্যারোলে মুক্ত ছিলেন রমেশ। এ ছাড়াও ২০২২ সালের ১৫ অগাস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে খুন এবং গণধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ১১ জনকে জেলে ‘ভালো আচরণ’ করার যুক্তি দিয়ে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। তার আগে, মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত ওই অপরাধীরা। এরপরই ডবল ইঞ্জিন গুজরাট সরকার ১১ অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করে। এরপরই ১১ জনকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায় আদালত।

তবে গত জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট সাফ জানায়, গুজরাট সরকারের ওই সিদ্ধান্ত এক্তিয়ার-বহির্ভূত। কারণ ধর্ষকদের মুক্তি দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারই ছিল না গুজরাট সরকারের। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, খুন এবং ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ১১ জনকেই দু’সপ্তাহের মধ্যে জেলে ফিরে যেতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। এরপর ২১ জানুয়ারি রাতে তাঁরা ফের আত্মসমর্পণ করেন।

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...