Saturday, June 20, 2026

রাজ্য নেতৃত্ব ডাকছে না, জানালেন দিলীপ ঘোষ, সন্দেশখালি নিয়েও বিজেপি অন্দরে দলাদলি!

Date:

Share post:

এক সময় রাজ্যে বিরোধী আন্দোলনের মুখ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমে সন্দেশখালি নিয়ে মাঝে মধ্যে মুখ খুললেও এখনও পর্যন্ত সেখানে যাননি। অথচ সন্দেশখালিতে ইতিমধ্যে দু’বার ঘুরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আদালতের অনুমতি নিয়ে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কিন্তু কোনও দিলীপ ঘোষকে সন্দেশখালিতে দেখা যায়নি এখনও। যদিও এই সন্দেশখালি এক সময় চোষে ফেলেছিলেন দিলীপ ঘোষ। বিজেপির অনেক নেতার থেকে অনেক বেশি তিনি সন্দেশখালিকে চেনেন। ঠিক যেমন চিনতেন রাজ্য বিজেপির আরেক কোণঠাসা নেতা প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

কিন্তু কেন? সংবাদ মাধ্যমের কাছে দিলীপ ঘোষ অকপটে জানিয়ে দিয়েছেন, রাজ্য নেতৃত্ব ডাকেনি, তাই যাইনি। ডাকলে নিশ্চয়ই যেতেন। প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, “রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতা যাচ্ছেন। আমি তো দলের পদাধিকারী নই এখন। সেই কারণে হয়তো ডাকা হয়নি।” কিন্তু দিলীপ ঘোষের মতো নেতাদের আন্দোলন করতে পদাধিকারী হওয়ার প্রয়োজন আদৌ আছে কি? দিলীপ বলেন, “হতেও পারে। যাঁরা নেতৃত্বে আছেন তাঁরা ঠিক করছেন কে যাবেন, কে যাবেন না। দল কাল যদি আমাকে ধরনায় বসতে বলে, বসব।”

বর্তমানে দলের আর কোনও সাংগঠনিক পদে নেই দিলীপ ঘোষ। এখন তিনি একজন সাধারণ সাংসদ মাত্র। গেরুয়া শিবিরের অন্দরেই খবর, শুভেন্দু-সুকান্তদের বাড়বাড়ন্ত হওয়ায় দিলীপ ঘোষ নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন। নিজের সংসদীয় এলাকাতেই বেশি সময় দিচ্ছেন দিলীপ ঘোষ।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...