Tuesday, March 31, 2026

লোকসভা নির্বাচনের আগে আমলাদের বদলি নিয়ে কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

Date:

Share post:

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে কড়া নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের। কোনও আমলাকে এক জেলা থেকে এমন কোনও জেলায় বদলি করা যাবে না, যেটি একই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে- সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশ দিয়েছে জাতীয় কমিশন নির্বাচন। ১৩ মার্চ বা তার কাছাকাছি সময় লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগেই এই জরুরি বিজ্ঞপ্তি (Notice) জারি হল।

কিন্তু হঠাৎ এই নির্দেশ কেন? নির্বাচনী ফলাফলে ক্ষমতার অপব্যবহার করে আমলারা যাতে প্রভাব বিস্তার না করতে পারেন- সেই কারণেই নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী,
৩ বছরের মেয়াদ শেষের পরে কোনও আমলাকেই একই সংসদীয় এলাকার মধ্যে বদলি করা যাবে না। তবে, সব রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ দুটি লোকসভা কেন্দ্র, রয়েছে সেখানে এই নির্দেশ কার্যকর হবে না। কারচুপি রুখতেই এই সিদ্ধান্ত কমিশনের।

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে চাইছেন নির্বাচন কমিশনাররা। ১৩ মার্চের মধ্যে সেই সফর তাঁরা সেরে ফেলবেন। তার পরই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হবে বলে মনে করা হচ্ছে।



Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...