Thursday, June 25, 2026

মঙ্গলবার দুপুরে ২ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

Date:

Share post:

ফের বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। আগামী ২৭ ফেব্রুয়ারি ঘণ্টা দুয়েকের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এইদিন সম্পূর্ণভাবে এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু ব্যবহারকারী গাড়িগুলিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩-এর নভেম্বর থেকে এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। সেই কাজের জন্যেই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, জিরাট আইল‍্যান্ড, সেন্ট জর্জ গেট রোড এবং স্‍ট্র‍্যান্ড রোডে সমস্ত ধরনের যান চলাচল সীমাবদ্ধ থাকবে।

জানা গিয়েছে, এদিন খিদিরপুর থেকে সিজিআর রোড ধরে আসা গাড়িগুলিকে হেস্টিংসের দিকে ঘোরানো হবে স্‍ট্র‍্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ধরার জন্য। এজেসি বোস রোড, জিরাট আইল্যান্ড থেকে আসা গাড়িগুলোকে গ্রেড রোড দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে যানবাহন গুলি স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ ধরে যেতে পারে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দুই ঘণ্টার জন্য ঘুরপথে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। তিনটের পর থেকে যান চলাচল ফের স্বাভাবিক হবে।জানা গিয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...