Saturday, April 4, 2026

ক্যামাক স্ট্রিটে ঊনবিংশ শতাব্দীর প্রাচীন কামানের খোঁজ,চাঞ্চল্য মহানগরে

Date:

Share post:

কখনও ফেয়ারলি প্লেস আর স্ট্র্যান্ড রোডের মোড়ের ফুটপাতে, কখনও দমদমের সেন্ট্রাল জেল মোড় এলাকায় নবাবি আমলের কামান উদ্ধার হয়েছে। আর এবার ক্যামাক স্ট্রিটে ঊনবিংশ শতাব্দীর প্রাচীন কামানের খোঁজ পাওয়া গেল। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার ধারে বহুবছর ধরে কামানের সামনের অংশটা মাথা উঁচু করে ছিল। কিন্তু পথচারীরা বিষয়টি নিয়ে মাথা ঘামান নি। সেটি যে কামান তাও বুঝতে পারেন নি। রাজ্যের অ্যাডমিনিস্ট্রের জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি (এজিওটি) বিপ্লব রায়ের চোখে প্রথম পড়ে সেটি। বিপ্লববাবু বলছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখটা সেদিকে পড়ে। রাস্তা থেকে মাথা তুলে আড়ালেই ছিল সেটি। সেটি বের করা হয় মাটি খুঁড়ে। ডাক পড়ে প্রত্নতত্ত্ববিদদের। মাটি খুঁড়তেই চোখ কপালে ওঠে সকলের। এতদিন যেটিকে হেলাফেলা করা হচ্ছিল, সেটি আসলে বিশালাকার একটি কামান। তার মুখে আবার আটকানো রয়েছে গোলা।বিপ্লববাবু জানিয়েছেন, মাটিতে আধখানা পোঁতা অবস্থায় আকাশের দিকে মুখ তুলে ছিল কামানটি। এমনিতে কামানের পিঠে নির্মাণের সাল এবং তারিখ খোদাই করা থাকে। এছাড়াও বহু সাংকেতিক চিহ্ন থাকে, যা দেখে কামানের ইতিহাস জানা যায়। তবে দীর্ঘদিন রাস্তার ধারে অবহেলায় পড়ে থাকায় সেটির গায়ে ধুলোবালি, মাটি জমে ছিল। প্রাথমিকভাবে অনুমান, কামানটি ঊনবিংশ শতকের। কোনও রাজ পরিবারে সেটি ব্যবহৃত হত।

এই কামানটি দৈর্ঘ্যে প্রায় ৬ ফুট। ৭ নম্বর ক্যামাক স্ট্রিটের একটি বাড়ির বাইরে থেকে কামানটি উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কামানটি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হতে পারে। ব্রিটিশ ভারতের অন্যতম জনপ্রিয় ইঞ্জিনিয়ার ছিলেন রাজেন্দ্রনাথ। অ্যাকুইন মার্টিন ও রাজেন্দ্রনাথ মিলে তৈরি করেছিলেন মার্টিন অ্যান্ড কোম্পানি। ব্রিটিশ স্থপতি উইলিয়াম এমারসনের ডিজাইনে মহানগরীর গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল তাঁরই তত্ত্বাবধানে। রাজভবনের বিপরীতে এসপ্লানেড ম্যানসন, মহীশূর প্যালেস ইত্যাদি নির্মিত হয়েছিল রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানেই। তাই কামানটির সঠিক ইতিহাস জানার চেষ্টা হচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...