Thursday, June 25, 2026

রাঁচিতে খেলতে নেমে নজির গড়লেন অশ্বিন

Date:

Share post:

রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে রেকর্ড গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে আউট করে এবার ঘরের মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন। ঘরের মাঠে টেস্টে ৩৫০ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি।

অশ্বিন হলেন মুথাইয়া মুরলীধরন, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও কুম্বলের পর পঞ্চম বোলার যিনি ঘরের মাঠে টেস্টে ৩৫০টি-র বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন। এর পাশাপাশি ঘরের মাঠে সর্বাধিক উইকেট নেওয়ার পাশাপাশি অশ্বিন আরও একটি নজির গড়েছেন। তিনিই হলেন ভারতের প্রথম বোলার, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০টি-র বেশি উইকেট নিলেন। রাজকোট টেস্ট পর্যন্ত ২২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ছিল ৯৯।

এর আগে রাজকোট টেস্টে কেরিয়ারের ৫০০তম উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অশ্বিন। ভারতের দ্রুততম ও দুনিয়ার দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০০তম উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন । তাছাড়া অশ্বিন হলেন অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় যিনি টেস্টে ৫০০-টির বেশি উইকেট ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন।

আরও পড়ুন- ওড়িশার বিরুদ্ধে ড্র করলেও দলের খেলায় খুশি হাবাস

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...