Monday, April 6, 2026

চেন্নাইয়ানে বিরুদ্ধে নামার আগে ফের রেফারিং নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত, কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

আগামিকাল ঘরের মাঠে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। আইএসএলের ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। তবে এই ম্যাচে নামার আগে রেফারিং নিয়ে ফের বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। আইএসএলের রেফারিদের নিয়ে ক্ষুব্ধ তিনি। কুয়াদ্রাত দাবি করেন, রেফারির ভুলে শেষ তিনটি ম্যাচে পয়েন্ট হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের। পরিস্থিতি এমনই হয়েছে যে রাতে ঘুমানোর সময় তাঁর দুঃস্বপ্নে আসছেন রেফারিরা।

এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমি যখন ঘুমাই, তখন আমি দুঃস্বপ্ন দেখি। আর সেই দুঃস্বপ্নের মধ্যে রাহুলকুমার গুপ্তা থাকেন। যিনি ক্রিস্টাল জনকে ব্যাখ্যা করছেন যে কেন নন্দকুমারের ক্ষেত্রে ফাউল দেননি এবং খেলা চালিয়ে গিয়েছেন। এটা ভয়ংকর দুঃস্বপ্ন । হাস্যকর। আমাদের এই ধারা পালটাতে হবে। আমি ইতিবাচক দিক থেকেই এটা বলছি।“

কুয়াদ্রাত আরও বলেন, “গত কয়েক বছরে বিভিন্ন দিক থেকে ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে। কিন্তু রেফারিংয়ের দিক থেকে কোনও উন্নতি হয়নি। রেফারিং নিয়ে একটা বড় সমস্যা আছে। আমার মতে, এই মরশুমে রেফারিংয়ের মান ভালো হয়নি। একটা সীমারেখা থাকে। সেই লাইনটা আমরা পেরিয়ে গিয়েছি। রেফারির সেইসব সিদ্ধান্তের প্রভাব যখন ম্যাচের উপরে পড়ে, তখন সেইটা বড় সমস্যার হয়ে দাঁড়ায়।”

আরও পড়ুন- ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, জয়ের জন্য ভারতের দরকার ১৫২ রান

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...