Monday, June 8, 2026

সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, হাওড়ার জনসভায় মন্তব্য কুণালের

Date:

Share post:

বাংলার বুকে যদি কোথাও কোন অভিযোগ থাকে তাহলে এই সরকার শুনবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হাওড়া সদর তৃণমূল যুব টাউনের বার্ধক্য ভাতা দান কর্মসূচির জনসভায় স্পষ্ট জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ছিলেন হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সহ অন্যান্য নেতৃত্ব। রবিবার কুণাল স্পষ্ট বলেন, সন্দেশখালিতে বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে। সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে করিয়ে দিয়ে কুণাল বলেন, সেখানে অভিযোগ ছিল সরকারের বিরুদ্ধে। কিন্তু সন্দেশখালিতে সরকারের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।
তিনি বলেন, সন্দেশখালিতে দু একজন কাজ করিয়ে পয়সা দেয় নি। জোড় করে জমি নিয়ে নিয়েছে। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে । যা অভিযোগ সব ব্যক্তির বিরুদ্ধে। যদি কোথাও কোনও কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে তবে তা মেরামত করছে দল। তার সঙ্গে লাগাতার নারী নির্যাতনের যে ধুয়ো তোলা হচ্ছে তার কোনও সম্পর্কই নেই। এই অভিযোগ কারা তুলছে না সিপিএম-বিজেপি। সিপিএম শুধু বিজেপির দালালি করছে। তিনি মনে করিয়ে দেন ছোট আঙারিয়া, বানতলার কথা।
কুণাল স্পষ্ট বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইন্ডিয়া’ জোট গঠন করেছেন। তিনি সোনিয়া গান্ধীকে সাহায্য করছেন। আর পশ্চিমবঙ্গে অধীর চৌধুরীরা বিজেপিকে সাহায্য করতে হাতে হাত মিলিয়েছে।এই পরিস্থিতিতে বিজেপিকে বাংলা থেকে তাড়াতে তৃণমূল একাই যথেষ্ট। ১০ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে প্রতিবাদে সকলকে গর্জে ওঠার আহ্বান জানান তিনি।

Related articles

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...