Saturday, June 13, 2026

‘একদম হিরো হতে যেও না’, রবিবার ম্যাচের মাঝে সরফরাজকে ধমক রোহিতের, কিন্তু কেন?

Date:

Share post:

‘একদম হিরো হতে যেও না’ রবিবার রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন এমনভাবেই সরফরাজ খানকে ধমক দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস চলাকালীন ঘটে এই ঘটনা। যদিও রোহিতের এই কথা একেবারেই বাধ্য ছেলের মতন মেনে নেন সরফরাজ।

আসলে, ইংল্যান্ড তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। বেন ফোকসের সঙ্গে সেই সময় ক্রিজে লড়াই করছেন শোয়েব বশির। অন্যদিকে দুই প্রান্ত থেকে বোলিং করছেন রবিচন্দ্রন অশ্বিন-কুলদীপ যাদব। সিলি পয়েন্টে ফিল্ডিং ছিলেন সরফরাজ। তবে তাঁর মাথায় ছিলো না কোন হেলমেট। এমনকি অ্যাবডোমেন গার্ডও পরেননি তিনি। এর পাশাপাশি ফিল্ডিং প্যাডও পরা ছিল না। সেই ঘটনা নজরে আসতেই সঙ্গে সঙ্গে সরফরাজের দিকে এগিয়ে যান রোহিত। এরপর সরফরাজকে রোহিত বলেন, “আরে ভাই, বেশি হিরো সাজতে যেয়ো না।”

সরফরাজ় সঙ্গে সঙ্গে মেনে নেন তিনি ভুল করেছেন । সঙ্গে সঙ্গে মাঠের বাইরে থাকা দলের সতীর্থদের দিকে ইশারা করেন সরফরাজ। কিছুক্ষণ পরেই হেলমেট, অ্যাবডোমেন গার্ড নিয়ে ছুটে আসেন কোনা শ্রীকর ভারত। আর সেই ভিডিও মুহুর্তে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন- চেন্নাইয়ানে বিরুদ্ধে নামার আগে ফের রেফারিং নিয়ে মুখ খুললেন কুয়াদ্রাত, কী বললেন লাল-হলুদ কোচ?

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...