Wednesday, June 24, 2026

একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু রাজ্যের

Date:

Share post:

কেন্দ্রের বকেয়া একশো দিনের কাজের টাকা মেটানোর প্রক্রিয়া শুরু করে দিচ্ছে নবান্ন। সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো শুরু হয়ে যাবে। আগামী পয়লা মার্চের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নবান্ন সূত্রে খবর, জিটিএ এলাকা সহ রাজ্যের ২২টি জেলায় একশো দিনের কাজের মজুরি বাবদ বকেয়া দু হাজার ছশো পঞ্চাশ কোটি টাকারও বেশি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এরমধ্যে গোর্খাল্যান্ড ট্রাইবুনাল অ্যাসোসিয়েশনের প্রাপ্য ১২৯ কোটি ৪২ লক্ষ ৮৯ হাজার ৭২৮ টাকা।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সোমবার থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে একশো দিনের কাজের মজুরি। এই প্রসঙ্গে জিটিএ মুখপাত্র এস পি শর্মা জানান, কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। কিন্তু কেন্দ্র এই কথা বুঝতে পারেনি যে, এতে খেটে খাওয়া মানুষগুলিও সমস্যায় পড়ে যাচ্ছেন। রাজ্যের এই সিদ্ধান্ত আগামী লোকসভা ভোটেও প্রভাব ফেলবে।

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কেন্দ্র যদি একশোর দিনের কাজের টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার তা মিটিয়ে দেবে। এর আগে একশো দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লিতে গিয়ে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইতিমধ্যে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা আদায় নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা-অভিষেকের এই যৌথ প্রতিশ্রুতি এবার বাস্তবে পর্যবসিত হতে চলেছে।

আরও পড়ুন- প্র.য়াত পরিচালক কুমার সাহানি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...