Thursday, April 2, 2026

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট, জয়ের জন্য ভারতের দরকার ১৫২ রান

Date:

Share post:

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৪০। টিম ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ১৫২ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল। ২৪ রানে অপরাজিত রোহিত। ১৬ রানে অপরাজিত যশস্বী। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৫ রানে। ভারতের হয়ে ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৪৫ রানে। ইংরেজদের হয়ে দুরন্ত ইনিংস খেলেন জ্যাক ক্রোলে। ৬০ রান করেন তিনি। ৩০ রান করেন জনি ব্রিস্টো। ১৫ রান করেন ডুকেট। ৪ রান করেন অধিনায়ক বেন স্টোকস। ৭ রান করেন টম হার্টলি। ভারতের হয়ে বল হাতে দাপট দেখান অশ্বিন-কুলদীপ। ৫ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এর পাশাপাশি নজিরও গড়েন তিনি। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল। ২৪ রানে অপরাজিত রোহিত। এই রানের সুবাদে নজির গড়েন ভারত অধিনায়ক। টেস্ট ক্রিকেটে চার হাজার রান হল তাঁর। এদিকে ১৬ রানে অপরাজিত যশস্বী।

আরও পড়ুন- অনলাইনে খাবার কিনে প্র.তারিত ভারতীয় ক্রিকেটার দীপক চাহার, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...