Friday, June 19, 2026

অভিযোগ পেয়েই পদ থেকে সরানো হল অজিতকে, আগে কেন বলেননি: তোপ কুণালের

Date:

Share post:

সন্দেশখালিতে বিশৃঙ্খলা শুরু হওয়ার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে মানুষের অভিযোগ শোনার কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকেও দলীয় কর্মীদের বেনিয়মে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবারও তার ব্যতিক্রম হল না। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়া নেতা অজিত মাইতিকে রাতারাতি পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানালেন মন্ত্রী পার্থ ভৌমিক। অন্যদিকে ‘ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান’ নিয়ে অজিত মাইতি যে দাবি করেছেন তাকেও কটাক্ষ করা হয় দলের শীর্ষ নেতৃত্বের তরফে।

জমি ও টাকা না দেওয়ার অভিযোগ নিয়ে সন্দেশখালির মানুষের অভিযোগ শুনছেন খোদ রাজ্যের দুই মন্ত্রী। সাধারণ মানুষের অভিযোগের তির স্থানীয় যে নেতার বিরুদ্ধে উঠেছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। উত্তম সর্দার থেকে সিরাজ শেখ – তৃণমূলের একাধিক পদাধিকারীকে অভিযোগের ভিত্তিতে পদ থেকে সরিয়ে দিতে বিন্দুমাত্র সময় নেয়নি নেতৃত্ব। রবিবারও মন্ত্রী পার্থ ভৌমিক বলেন যে দল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সরাতে এক মিনিট ভাবেনি, তার কাছে সন্দেশখালির নেতাদের সরানো শুধু অভিযোগের অপেক্ষা।

শনিবার মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছিলেন স্থানীয় অঞ্চল সভাপতির পদ থেকে সিরাজ শেখকে সরিয়ে অঞ্চল সম্পাদক অজিত মাইতিকে সভাপতি করা হয়েছে। রবিবার ফের বেড়মজুর গ্রামের মানুষ অঞ্চল সভাপতি অজিত মাইতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ তোলেন তাঁর বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রামের ৭০ জন যুবকের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন অজিত। গ্রামবাসীদের তাড়া খেয়ে গেট খোলা থাকা একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। এমনকি তালা দেওয়ার চেষ্টা করেন। তালা খুঁজে না পেয়ে গামছা দিয়ে গেট বন্ধ করে থাকেন। এদিকে বাড়ির মালিক স্নান সেরে এসে বাড়ি ঢুকতে না পেরে বিপাকে পড়েন। এমনকি বাড়ি ঢোকার পরও অজিত সেখানে থাকায় ঘরে তালা দিয়ে নিমন্ত্রণ খেতে যেতে না পেরে অভিযোগ করেন তিনি। পরে ঘটনাস্থলে আসেন বারাসাত ডিআইজি ভাষ্কর মুখোপাধ্যায়, পুলিশ সুপার হাসান মেহদি।

সেই সময়ই অজিত মাইতি দাবি করেন ২০১৯ সালে জোর করে তাঁকে তৃণমূলে যোগদান করানো হয়। যদিও বাইরে বিক্ষোভ দেখাতে থাকা মহিলারা দাবি করেন নিজের লাভের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অজিত মাইতি। তৃণমূল নেতৃত্বর দাবি অভিযোগ থাকলে এতদিন পরে কেন জানাচ্ছেন তিনি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ‘যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তাঁর জোর করে এসেছেন এটা মনে হয়নি? এতদিন পরে তিনি বলছেন চাপে পড়ে এসেছেন, একথা বললে তো লোকে হাসবে।’

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...