Thursday, April 2, 2026

অনলাইনে খাবার কিনে প্র.তারিত ভারতীয় ক্রিকেটার দীপক চাহার, সোশ্যাল মিডিয়ায় জানালেন নিজেই

Date:

Share post:

অনলাইনে খাবার কিনে প্রতারিত ভারতীয় দলের ক্রিকেটার দীপক চাহার। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন দীপক। দীপক জানান, অনলাইনে খাবার কিনেছিলেন। অথচ তিনি খাবার হাতে পাওয়ার আগেই মোবাইলের অ্যাপে ফুটে ওঠে, তিনি খাবার পেয়ে গিয়েছেন। গোটা বিষয় অবাক হয়ে যান দীপক। এরপর দীপক সংশ্লিষ্ট সংস্থার দফতর ফোন করলে, তাঁকে ‘মিথ্যাবাদী’ বলা হয় বলে অভিযোগ করেন তিনি।

এই নিয়ে দীপক লেখেন, “ ভারতে নতুন প্রতারণা। অনলাইন এই অ্যাপ দেখাচ্ছে, আমাকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে! অথচ আমি কিছুই পাইনি। সংস্থার গ্রাহক পরিষেবায় ফোন করে বিষয়টি জানালে দাবি করা হয়েছে, আমাকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তবু আমি মিথ্যা বলছি। আমি নিশ্চিত বহু মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। এই অনলাইন অ্যাপকে সংযুক্ত করে সবাই নিজেদের অভিজ্ঞতা জানান। “

দীপকের এই লেখা পোস্ট হতেই ভাইরাল। এরপরই নড়েচড়ে বসে ওই অনলাইন অ্যাপের কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় সংস্থাটির তরফে দীপকের ক্ষোভের উত্তরে লেখা হয়, ‘‘দীপক, আমরা আপনার অভিজ্ঞতার কথা জেনে অত্যন্ত উদ্বিগ্ন। এমন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই ধরনের বিষয়গুলি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বিষয়টির দ্রুত সমাধানের জন্য আমরা বিস্তারিত ভাবে খতিয়ে দেখছি।’’ এরপর দীপক আবার লেখেন, ‘‘আমি বিষয়টি তুলে ধরতে চেয়েছিলাম। কারণ বহু মানুষ এরকম সমস্যায় পড়েন। টাকা ফেরত দিয়ে এরকম সমস্যার সমাধান হয় না। টাকায় মানুষের পেট ভরে না।”

আরও পড়ুন- জুরেলের দুরন্ত ইনিংস, ধ্রুভকে নিয়ে বিশেষ বার্তা কেকেআর ব্যাটারের

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...