Wednesday, June 24, 2026

মেঘলা আকাশে আজও বৃষ্টির সতর্কতা, দুর্যোগ চলবে মঙ্গলবার পর্যন্ত

Date:

Share post:

জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে রাত আর ভোরের তাপমাত্রা বেশ কিছুটা নিম্নগামী। বিশেষ করে সকালের দিকে গৃহস্থ বাড়ির ফ্যান বন্ধ থাকলেও খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না দক্ষিণ বঙ্গবাসীকে, সৌজন্যে আবহাওয়ার ভোলবদল। যদিও বেলা বাড়তেই সেই বিরক্তিকর গরম কাটবে না বলে জানিয়ে দিয়েছেন হাওয়া অফিসের (Weather Department) কর্তারা। রবিবারের সকালেও মেঘলা আকাশ এবং জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)।

হাওয়া অফিস সূত্রে খবর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলাতেও হালকা বৃষ্টি হতে পারে। যদিও বড় ঝঞ্ঝা হওয়ার আশঙ্কা নেই। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরে জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...