Saturday, April 4, 2026

ফের ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন

Date:

Share post:

গুরুতর অসুস্থ বাংলাদেশের সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আগেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ফের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ‘গানের পাখি’। ৬৯ বছর বয়সী এই সঙ্গীতশিল্পীকে ভর্তি করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে। সেখানেই চিকিৎসা চলছে কিংবদন্তী এই শিল্পীর।
২০০৭ সালে তাঁর শরীরে প্রথমবার ক্যান্সার ধরা পড়ে। সেই সময়েও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। সুস্থ হয়ে ফিরে আসার পর তিনি পের গান করতে শুরু করেছিলেন। কিন্তু আবার তিনি অসুস্থ হয়েছেন। জানা গিয়েছে, এবার ওরাল ক্যন্সারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে তাঁর চিকিৎসা চলছে।পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। সিঙ্গাপুরের হাসপাতালে এই কিংবদন্তী গায়িকার একটি সার্জারি করা হয়েছে। দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপি।

তবে কবে থেকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি, তা জানাতে চাননি তার পরিবার।পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের জগতে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তাঁর সমকক্ষ আর কেউ নেই।কিশোর কুমার ও মান্না দে’র সঙ্গেও গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন।আনিসুর রহমান এবং আমীর হোসেইনের সঙ্গে বিচ্ছেদের পরে সাবিনা ইয়াসমিন বিয়ে করেন কবীর সুমনকে। ২০০০ সালে তাঁদের বিয়ে হয়। সাবিনা ইয়াসমিনের দুটি সন্তানও আছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...