Wednesday, June 24, 2026

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তৃণমূলের, শাহজাহানকে গার্ড করছে আদালত: স্পষ্ট মত অভিষেকের

Date:

Share post:

তৃণমূল রেয়াত করেনি। আদালতের নির্দেশেই শেখ শাহজাহানকে গ্রেফতারে রাজ্য পুলিশের হাত-পা বাঁধা। রবিবার, মহেশতলায় প্রকল্পের উদ্বোধনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “শাহজাহানকে কেউ যদি গার্ড করে থাকে তাহলে তা আদালত। হাই কোর্ট হাত-পা বেঁধে দিলে পুলিশ কী করবে?”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে তৃণমূল। অভিযোগ পাওয়ার পরেই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন। শিবু হাজারও ধৃত। তাঁকেও পদ থেকে সরানো হয়েছে। এমনকী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগে ব্যবস্থা নিয়েছে দল। জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে। কিন্তু সন্দেশখালির শেখ শাজাহানকে গ্রেফতারের ক্ষেত্রে রাজ্য পুলিশের সীমা আদালতই বেঁধে দিয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, মানুষের সঙ্গে অন্যায় করলে তৃণমূল ও রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা করবে। তাঁর কথায়, “সারদাকর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তা হলে শাহজাহানকে গ্রেফতার না করার কী আছে?” কিন্তু শাহজাহানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের নির্দেশ।

স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে তৃণমূল নেতা শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালিতে তার বাড়িতে যায় ED। স্থানীয় মানুষের রোষের শিকার হন তাঁরা। তার পর থেকেই নিখোঁজ শাজাহান বারবার আড়ালে থেকে আদালতে আগাম জামিনের আবেদন জানালেও সামনে আসেননি তিনি। যদিও রাজ্য পুলিশের ডিজি প্রশ্ন তোলেন, ইডি কেন গ্রেফতার করছে না শাহজাহানকে? ইডির সওয়ালেই আদালত রাজ্য পুলিশের এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে। ফলে শাহজাহানকে ধরতে পারছে না রাজ্য পুলিশ। সেই প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক বলেন, আদালতের কারণেই শাহজাহানকে ধরা যাচ্ছে না।

একই সঙ্গে অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগ, বিরোধীরা সন্দেশখালি গিয়ে উস্কানি দিচ্ছে। পরিস্থিতি শান্ত হলে, তবেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেখানে যাবেন। অযথা রাজনীতি করতে যাওয়া প্রয়োজন নেই শাসকদলের। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন, মহিলাদের উপর অত্যাচারের কথা কেন আগে চিঠি লিখে পুলিশ-প্রশাসনকে জানাননি প্রাক্তন বাম বিধায়ক বা বিজেপি নেতা!



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...