Wednesday, June 24, 2026

মোদি জমানায় হু হু করে বেড়েছে গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ !

Date:

Share post:

মোদি জমানায় হু হু করে বাড়ছে গ্রাম ও শহরের মাসিক গৃহস্থালির খরচ । সম্প্রতি প্রকাশিত তথ্য সেই কথার প্রমাণ। ১১ বছরে এই প্রথম এই তথ্য প্রকাশ্যে এসেছে। তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে যেখানে দেশের শহরে গৃহস্থালির মাসিক খরচের পরিমাণ ৬,৪৫৯ টাকা, সেখানে গ্রামে খরচ ৩,৭৭৩ টাকা।গত দুই দশকের পরিসংখ্যান বলছে, এই সময়কালে বড়সড় পরিবর্তন হয়েছে গ্রাম ও শহরের মধ্যে মাসিক গার্হস্থ্য খরচের হিসেব। ২০০৪-০৫ সালের হিসেবে যেখানে এদের মধ্যে তফাত ছিল ৯০.৮ শতাংশের, সেখানে ২০০৯-১০ সালে তা সামান্য কমে হয় ৮৮.২ শতাংশ। ২০১১-১২ সালে সেটাই বেড়া দাঁড়ায় ৮৩.৯ শতাংশ। সেটাই এই দশ বছরে এখন ৭১.২ শতাংশ।

প্রসঙ্গত, প্রতি পাঁচ বছর অন্তর এই তথ্য প্রকাশিত হওয়ার কথা। কিন্তু ২০১৭-১৮ সালে কোনও রিপোর্ট প্রকাশ করেনি কেন্দ্র। আসলে গ্রামের মাসিক গৃহস্থালি খরচ বেড়েছে ৬ গুণ। যা শহরের খরচ বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। ২০২২ সালের অগাস্ট থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত সময়কালে মাসিক গৃহস্থলি খরচের ওপর সমীক্ষা চালানো হয়। জিডিপি, মূল্যবৃদ্ধি, দারিদ্রসীমার মতো অর্থনৈতিক সূচক নির্ধারণে এই ধরনের তথ্য অত্যন্ত জরুরি।প্রকাশিত তথ্য বলছে, দেশের মধ্যে মাসিক গৃহস্থালি খরচ সবচেয়ে বেশি সিকিমে (গ্রামে ৭,৭৩১ টাকা ও শহরে ১২,১০৫ টাকা)। সবচেয়ে কম ছত্তিশগড়ে (গ্রামে ২,৪৬৬ ও শহরে ৪,৪৮৩ টাকা)। এদিকে দেখা গিয়েছে, খাদ্যজনিত খরচ গ্রামে ১,৭৫০ টাকা ও শহরে ২,৫৩০ টাকা। অন্যন্যা ক্ষেত্রের খরচের হিসেব গ্রামে ২,০২৩ টাকা ও শহরে ৩,৯২৯ টাকা খরচ হচ্ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...