Monday, June 22, 2026

কাজে সেরা ডায়মন্ড হারবারকে ভোটের পরিসংখ্যানেও ১ নম্বর করুন: প্রকল্পের উদ্বোধনে বার্তা অভিষেকের

Date:

Share post:

কথা দিয়ে তিনি কথা রাখেন। প্রতিশ্রুতি মতো রবিবার, বিকেলে মহেশতলা থেকে বজবজ ট্রাঙ্ক রোড ও মহেশতলার ৪০ মিলিয়ন গ্যালন জলপ্রকল্পের উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর সেই মঞ্চ থেকেই তাঁর বার্তা, সমস্যা হলে সরসরি তাঁকে চিঠি পাঠানোর কথা বললেন অভিষেক। “কাজে সেরা ডায়মন্ড হারবারকে ভোটের পরিসংখ্যানেও ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই”- বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ।

এদিন, রাস্তা ও জল প্রকল্পের উদ্বোধন করে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, গত বছর চড়িয়ালে প্রথম লেন উদ্বোধন করতে আসি। রাস্তার কাজ শুরু হয় ২০ এপ্রিল ২০২০ সালে। আমি জেদি ছেলে, কথা দিলে কথা রাখি। ৫ দশকের সমস্যার সুরাহা করেছি। ভোটের আগে রাস্তা তৈরির কথা দিয়েছিলাম, আজ সেই প্রতিশ্রুতি পূরণ হল। অভিষেক জানান, মুখ্যমন্ত্রী মানুষের বিপদের কথা শুনলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেন। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে।

এদিন ফের ডায়মন্ড হারবার মডেলের কথা বলেন অভিষেক। তাঁর কথায়, কথা দিয়ে কথা রাখাই এই মডেল। ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, এই এলাকার মানুষও কলকাতার মতো জল পরিষেবা পাবেন। আর জলের সমস্যা থাকবে না। আগামী ১৬ বছর মানুষের আর জলের কষ্ট হবে না। যেখানে প্রয়োজন হবে অভিরিক্ত সংযোগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন অভিষেক।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। জানান, সোমবার থেকেই জবকার্ড হোল্ডাররা রাজ্যের থেকে টাকা পাবে। তিনি জানান, ২ কোটি ১২ লক্ষ মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবার পুলিশ ডিক্সটিট সেরার সেরা হয়েছে বলে জানান অভিষেক। এলাকার সাংসদ জানান, গত ১০ বছরে ৫ হাজার ৫৮০ কোটি টাকার কাজ করা হয়েছে। অভিষেকের (Abhishek Banerjee) বার্তা, মহেশতলাবাসীকে অনুরোধ কর্মেও এক নম্বর এবং ভোটের পরিসংখ্যানেও আমাদের ১ নম্বর করার দায়িত্ব আপনাদের হাতেই।



Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...