Monday, April 6, 2026

অশোকনগরে তৃণমূল উপপ্রধানকে গুলি করে খুন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আগে রাজ্যে ফের খুন এক তৃণমূল নেতা (TMC Leader)। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করে অশোকনগর বিধানসভার অন্তর্গত গুমা-১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে খুন করে আততায়ী। মৃত তৃণমূল নেতার নাম বিজন দাস (৪৯)। গতকাল, রবিবার রাতে গুমা স্টেশনে সংলগ্ন এলাকায় ঘটনা। তৃণমূল নেতা খুনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে একটি অনুষ্ঠানে যোগ দেন বিজন দাস। অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করায় পরিচিতের বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সময় গৌতম দাস নামে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূলের উপপ্রধান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন।

তৃণমূল নেতার শরীরে দুটি গুলি লেগেছে। তার মধ্যে একটি মাথায় লেগেছে। অভিযুক্ত গৌতম দাসকে খুঁজছে পুলিশ। এর আগেও গৌতমের বিরুদ্ধেই একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন গ্রামবাসীরা। তবে তৃণমূল নেতাকে খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...