Saturday, March 14, 2026

সন্দেশখালিকাণ্ডে ধৃত অজিতের পাঁচ দিনের পুলিশি হেফাজত, জামিন বাতিল শিবু-বিকাশের

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে ধৃত অজিত মাইতিকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। একই সঙ্গে, সন্দেশখালির জামিন হলনা শিবু হাজরার। যদিও তাঁর আইনজীবীর দাবি, অন্য আর একটি মামলায় শিবু হাজরাকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঝুপখালি এবং সংলগ্ন এলাকায় উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে বেড়মজুর। সেখানকার স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ‘পলাতক’ নেতা শাহজাহান শেখের ভাই সিরাজউদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই অজিতকে শনিবার গ্রামবাসীদের একাংশ তাড়া করেন। প্রাণ বাঁচাতে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ঢুকে পড়েন অজিত। নিজেকে প্রায় চার ঘণ্টা ওই বাড়িতে বন্দি করে রেখেছিলেন তৃণমূল নেতা। শেষে পুলিশ এসে তাঁকে আটক করে। রবিবারই তাঁকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছিল শাসকদল। সোমবার অজিতকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে দলের পদ থেকেও সরানো হয় বলে জানিয়ে দেয় তৃণমূল।

যদিও অজিত দাবি করেন, এক সময় তাঁকে তৃণমূলে যোগ দিতে বাধ্য করেছিল শাহজাহান বাহিনী। তিনি আর দলের কোনও পদে থাকতে চান না। অন্য দিকে, শাহজাহান-ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। ন্যাজাট থানা অঞ্চল থেকে শিবুকে পাকড়াও করা হয়। ওই দু’জনের বিরুদ্ধেই গণধর্ষণের মামলা রুজু হয়েছে। শিবুর সঙ্গে একই দিনে জামিন পাওয়ার পর ‘দ্বিতীয় বার’ গ্রেফতার হন সন্দেশখালির বিজেপি নেতা বিকাশ সিং। অশান্ত সন্দেশখালিতে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার সেই বিকাশকেও আরও দু’দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

 

spot_img

Related articles

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...