Thursday, March 26, 2026

খা.লিস্তানি মন্তব্যর জের, বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে হাইকোর্টে রাজ্য

Date:

Share post:

সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়ে শিখ সম্প্রদায়ের এক আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে “খালিস্তানি” শব্দটি ব্যবহার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর সঙ্গে থাকা লোকজন। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। শুধু বাংলা নয়, গোটা দেশ থেকে শুভেন্দুর এমন মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কলকাতায় বিজেপির সদর দফতরে ধরনা চলছে এখনও। খালিস্থানে বিতর্কে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন শিখরা।

খালিস্তানি মন্তব্য করার জন্য নাম না করে বিরোধী দলনেতার নামে এফআইআর দায়ের করার জন্য আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। ওই নেতার নামে, আদালতের অনুমতি ছাড়া কোনও এফআইআর দায়ের করা যাবে না, এমন নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের।সেই মর্মেই মামলা দায়ের করার আবেদন রাজ্যের।

জানা গিয়েছে এই মামলা শোনার এক্তিয়ার রয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের। তবে উনি এখন না থাকায় এই মামলা শোনার জন্য বেঞ্চ ঠিক করে দিক আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ রাজ্যের আইনজীবীর। মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। মামলা শুনবেন বিচারপতি সেনগুপ্তই। প্রয়োজনে অনলাইনে হবে মামলার শুনানি। আগামিকাল, মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

ঘটনাটি ঠিক কী? গত ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তখনও হাইকোর্টের অনুমতি আসেনি। কলকাতা থেকে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পল, শংকর ঘোষ-সহ বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা। ধামাখালিতে তাঁদের আটকায় পুলিশ। ব্যারিকেড করে দেওয়া হয় রাস্তায়। এরপর পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়, তখন পাগরি পরা এক শিখ পুলিশ আধিকারিকদের উদ্দেশ্য করে খালিস্থানি মন্তব্য করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- কুড়মিদের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি প্রধানমন্ত্রী, লোকসভায় জঙ্গলমহলে বিপর্যয়ের মুখে বিজেপি

 

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোজি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...