Saturday, June 13, 2026

কুড়মিদের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি প্রধানমন্ত্রী, লোকসভায় জঙ্গলমহলে বিপর্যয়ের মুখে বিজেপি

Date:

Share post:

২০১৯ শেষ লোকসভা ভোটে জঙ্গলমহলের ৫টি আসনের দখল নিয়েছিল বিজেপি। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও ঝাড়গ্রামের মানুষ আশীর্বাদ করেছিলেন বিজেপি প্রার্থীদের। সেবার গেরুয়া শিবিরের এই সাফল্যের পিছনে জঙ্গলমহলের কুড়মি জনজাতির একটি বড় সমর্থন ছিল। বিজেপির তরফে কুড়মি সমাজকে প্রতিশ্রুতি
দেওয়া হয়েছিল তাঁদের বিভিন্ন দাবি পূরণে পদক্ষেপ নেবে কেন্দ্রের সরকার। কিন্তু কথা রাখেনি বিজেপি। পূরণ হয়নি কোনও প্রতিশ্রুতি। বরং, এই পাঁচ বছরে বিজেপির বিভাজন নীতির জেরে জঙ্গলমহলে আদিবাসীদের মধ্যেই মাহাতোদের সঙ্গে কুড়মিদের বিবাদ চূড়ান্ত আকার নিয়েছিল। রাজ্য সরকার ব্যবস্থা না নিলে তা জাতিদাঙ্গার রূপ নিতে পারতো।

বিজেপির জুমলা ও ভাঁওতাবাজি প্রকাশ্যে চলে আসায় আসন্ন লোকসভা ভোটে বিজেপির দিক থেকে মুখ সরাচ্ছে কুড়মিরা। ফলে জঙ্গলমহলের ওই পাঁচ আসন ধরে রাখা নিয়ে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে গেরুয়া শিবির। বিষয়টি আঁচ করতে পেরে আশঙ্কায় ভুগছে বঙ্গ বিজেপির নেতারা।

জঙ্গলমহলের কুড়মি সমাজের ভোট কোথাও ২০ শতাংশ তো কোথাও ৪০ শতাংশ। উনিশের ভোটের প্রচারের সময় ঝাড়গ্রামে এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে গিয়েছিলেন, লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলে কুড়মিদের বিষয়টি ভাবনাচিন্তা করা হবে। বাস্তবে কিছুই হয়নি। কুড়মি জনজাতির তফসিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে ৫ বছর ধরে শুধু রাজ্যের ঘাড়ে দোষ ঠেকে গিয়েছে কেন্দ্রের সরকার আর বিজেপি। কিন্তু নিজেরা কিছুই করেনি। ফলে এবার সেই সমর্থন কিন্তু আর পাবে না বিজেপি।

আরও পড়ুন- বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি! সোমবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ


 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...