Wednesday, June 3, 2026

বসন্তেও পিছু ছাড়ছে না বৃষ্টি! সোমবারও ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Date:

Share post:

সোমবারও কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। রবিবারের চেয়ে তাপমাত্রাও কিছুটা কমেছে সোমবার। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একইভাবে বুধবারও ওই জেলাগুলি ভিজতে পারে বলে খবর। মাঝে মঙ্গলবার শুধু বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। তবে বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া বজায় থাকবে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। সোমবার রবিবারের থেকে তাপমাত্রা (Temperature) কিছুটা কমেছে বলেও জানিয়েছে আলিপুর।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। রবিবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটা কম ছিল। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে বর্তমানে ছত্তিশগড়ের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা বঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। সেই সঙ্গে জলীয় বাষ্পযুক্ত বাতাস ঢুকছে বঙ্গোপসাগরের দিক থেকে। তাই বসন্তেও বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। তবে সোমবার তাপমাত্রা কিছুটা কমলেও নতুন করে শীত ফেরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

 

 

 

 

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...