Monday, April 6, 2026

অস্ত্রোপচার করাতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন শামি : সূত্র

Date:

Share post:

অস্ত্রোপচার করাতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন ভারতের তারকা বোলার মহম্মদ শামি। গোড়ালির চোটের কারণে বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরে শামি। মাঝে চিকিৎসা করালেও তাতে চোট সারেনি শামির। আর এবার সূত্রের খবর, শেষমেষ অস্ত্রোপচার করাতে ইংল্যান্ড যাচ্ছেন তিনি।

শোনা যাচ্ছে, চোট সারিয়ে পুরো ফিট হতে কয়েক মাস সময় লেগে যাবে। শামি অবশ‌্য অস্ত্রোপচারের পর প্রাথমিক রিহ‌্যাবটা ইংল‌্যান্ডেই করবেন বলেই বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে। যা খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরার কথা ভারতীয় পেসারের। তারপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ‌্যাকাডেমিতে চলবে মাঠে ফেরার প্রস্তুতি।

আগেই জানা গিয়েছিল ২০২৪ আইপিএল খেলতে পারবেন না তিনি। এমনকি টি-২০ বিশ্বকাপেও খেলার খুব একটা সম্ভাবনা নেই। যদিও শামি প্রবলভাবে চাইছেন টি-২০ বিশ্বকাপটা জিততে। ২০২৩ একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছেন শামি। ভারতের ফাইনাল খেলার নেপথ‌্যে তাঁর বড়সড় ভূমিকা ছিল। কিন্তু ফাইনালের হারটা যাবতীয় স্বপ্ন চুরমার করে দিয়ে যায়। তবে এখন যা পরিস্থিতি, তাতে টি-২০বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব একটা নেই শামির। শোনা গেল, ভারতীয় পেসার ঘনিষ্ঠমহলে বলেছেন, তিনি নিজেও প্রচণ্ড হতাশ।

আরও পড়ুন- রাঁচিতে ব্যাট হাতে ফের নজির যশস্বীর, টপকে গেলেন দ্রাবিড়কে, ছুঁয়ে ফেললেন বিরাটকে


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...