Saturday, June 13, 2026

রাঁচিতে ব্যাট হাতে ফের নজির যশস্বীর, টপকে গেলেন দ্রাবিড়কে, ছুঁয়ে ফেললেন বিরাটকে

Date:

Share post:

রাঁচিতে চলছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। টিম ইন্ডিয়ার জন্য এই টেস্ট জয় শুধু সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে ফের নজির গড়লেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল। এদিন দ্বিতীয় ইনিংসে যশস্বী করেন ৩৭ রান। আর সুবাদের টপকে গেলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা দলের কোচ রাহুল দ্রাবিড়কে। ছুঁয়ে ফেললেন বিরাট কোহলিকে। যশস্বীর সামনে এবার শুধু ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বী চার টেস্টের আট ইনিংসে সর্বাধিক ৬৫৫ রান করে ফেলেছেন। আর এর সুবাদেই রাহুল দ্রাবিড়ের নজির ভেঙে দিয়েছেন যশস্বী। পাশাপাশি তিনি এবার বিরাট কোহলির রেকর্ড ছুঁলেন। বিরাট ও দ্রাবিড়ের পর যশস্বী হলেন তৃতীয় ভারতীয় যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও একটি টেস্ট সিরিজে ৬০০-র বেশি রান করলেন। ২০০২ সালে দ্রাবিড় ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই চার টেস্টের ছয় ইনিংসে ৬০২ করেছিলেন। অপরদিকে ২০১৬-১৭ মরশুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে কার্যত একাই হারিয়ে দিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট। পাঁচ ম্যাচের আট ইনিংসে তাঁর রান ছিল ৬৫৫। এদিন রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করেন যশস্বী। ফলে এখনও পর্যন্ত সিরিজে ৬৫৫ রান করে বিরাটকে তিনি ছুঁয়ে ফেললেন। যশস্বীর সামনে এবার শুধু গাভাস্কর। ১৯৭৮-৭৯ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৩২ রান করছিলেন তিনি। টেস্টে ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটাই কোনও ভারতীয় ব্যাটারের সর্বাধিক রান।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...

এবার কি হাতছাড়া প্রতীক ‘জোড়া ফুল’! ‘তৃণমূল কংগ্রেস’ নাম কাদের? স্পষ্ট নির্দেশ আছে আইনে

দলে ফাটল। বিদ্রোহীদের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতিতে "আমরাই আসল তৃণমূল" বলে দাবি করে বহিষ্কৃত বিধায়ক বিধায়ক...