Monday, March 16, 2026

“নির্বাচনী বন্ড একটি কেলেঙ্কারি”, সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে দাবি অমর্ত্য সেনের

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সম্প্রতি নির্বাচনী বন্ড বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। রাজনৈতিক দলগুলিকে বিশেষ অনুদান দেওয়ার প্রকল্পটিকে বাতিলের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মোদি সরকারের এই নির্বাচনী বন্ডকে কেলেঙ্কারি বলেও চিহ্নিত করেছেন অমর্ত্য সেন।

সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেছেন, “নির্বাচনী বন্ড একটি কেলেঙ্কারি ছিল। তা বাতিল হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। আশা করি, নির্বাচনের সময় মানুষের পারস্পরিক সমর্থনে আরও বেশি স্বচ্ছতা আসবে।”

গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড মামলার শুনানিতে গোটা বিষয়টিকে ‘অসাংবিধানিক এবং বাতিল’ বলে ঘোষণা করে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। স্বচ্ছতার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয় এসবিআই ও নির্বাচন কমিশনকে। ২৩২ পাতার রায়ে বলা হয়েছে, এসবিআই আর কোনও নির্বাচনী বন্ড বিক্রি করতে পারবে না। ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত বিক্রি হওয়া নির্বাচনী বন্ড সম্পর্কিত বিস্তারিত তথ্য আগামী ৬ মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এই প্রসঙ্গে অমর্ত্য সেন জানান, ভারতের রাজনৈতিক ব্যবস্থা দলীয় রাজনীতির দ্বারা প্রভাবিত। এরফলে সাধারণ মানুষ কী চাইছেন, তা বোঝা কঠিন হয়ে পড়ছে। বিরোধী দলগুলির প্রতি সরকার কী ধরনের মনোভাব পোষণ করে, তার মধ্যে দিয়েও দেশের নির্বাচনী ব্যবস্থা প্রভাবিত হয়। বিরোধীদের প্রতি সরকারের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা নির্বাচন ব্যবস্থার উপর প্রভাব ফেলে।

তিনি বলেছেন, “আমরা নাগরিকদের মতামত ও কাজের স্বাধীনতার পাশাপাশি যতটা সম্ভব একটি অবাধ নির্বাচনী ব্যবস্থা চাই। ভারতীয় সংবিধানে সমস্ত নাগরিকদের সার্বিক রাজনৈতিক স্বাধীনতার পরিসর দিতে চেয়েছে। কোনও একটি বিশেষ গোষ্ঠীর বিশেষ সুবিধা থাকুক, তা কখনওই চাওয়া হয়নি।”


spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...